এক্সপ্লোর

লকডাউনে সবই তো বন্ধ, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে স্থগিতাদেশে তাড়া কীসের, বলল সুপ্রিম কোর্ট

লকডাউনের পরিস্থিতিতে সুপ্রিম কোর্টও বিভিন্ন মামলার শুনানি করছে ভিডিও কনফারেন্সের মারফৎ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস এ বোবডে এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর দুই সদস্যের বেঞ্চ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ বন্ধ করার এই আবেদন শোনেন, তারপর এই সিদ্ধান্ত জানান।

নয়াদিল্লি: লকডাউন পরিস্থিতিতে ২৫ মার্চ থেকে বিধিনিষেধ বিভিন্ন কাজে। জরুরি পরিষেবা ছাড়া এমনিতেই সব কাজকর্ম বন্ধ। তাই এই পরিস্থিতিতে দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে নয়া সংসদ ভবন-সহ অন্যান্য সরকারি অফিস তৈরির কাজে আলাদা করে স্থগিতাদেশ দেওয়ার কোনও অর্থ নেই। বৃহস্পতিবার জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। লকডাউনের পরিস্থিতিতে সুপ্রিম কোর্টও বিভিন্ন মামলার শুনানি করছে ভিডিও কনফারেন্সের মারফৎ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস এ বোবডে এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর দুই সদস্যের বেঞ্চ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ বন্ধ করার এই আবেদন শোনেন, তারপর এই সিদ্ধান্ত জানান। এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ২০ হাজার কোটি টাকা। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে দিল্লির লুটিয়েন এলাকায় সংসদ ভবন-সহ বিভিন্ন সরকারি অফিস তৈরি করতে চায় কেন্দ্র। কিন্তু এই প্রকল্পে আপত্তি করেছেন অনেকে। একাংশের মতে, এতে রাজধানীর পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে সবুজ। এমনিতে দিল্লিতে বায়ু দূষণের মাত্রা কিছুদিন আগে ভয়াবহ আকার নিয়েছিল। বিরোধীরাও ইতিমধ্যে লকডাউনের পর অর্থনীতির অবস্থার কথা মাথায় রেখে ওই প্রকল্পে স্থগিত রাখার দাবি করেছে। ওই একই আবেদন করে শীর্ষ আদালতের যান রাজীব সুরি নামে এক ব্যক্তি। রায়দানের সময় প্রধান বিচারপতি বোবডের বলেন, করোনা পরিস্থিতিতে কেউ কোনও কাজকর্ম করতে যাচ্ছেন না। এবং এই মামলার রায় নিয়ে কোনও তাড়াও নেই।

সেরা শিরোনাম

Weather Alert: দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
Weather Alert: দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
Petrol Diesel Price : সপ্তাহ শুরুতেই কমল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় আজকের দাম জানাল তেল বিপণন সংস্থাগুলি
সপ্তাহ শুরুতেই কমল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় আজকের দাম জানাল তেল বিপণন সংস্থাগুলি
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে

ভিডিও

Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget