এক্সপ্লোর

হাইকোর্টে যাওয়া কঠিন হয়ে উঠেছে, অভিযোগ, ‘প্রয়োজনে’ জম্মু ও কাশ্মীর যাবেন, জানালেন প্রধান বিচারপতি গগৈ, রিপোর্ট তলব

হাইকোর্টের প্রধান বিচারপতিকে রিপোর্ট পেশ করতে বলে সুপ্রিম কোর্ট বলেছে, পিটিশনারের অভিযোগ, হাইকোর্টে যাওয়া কঠিন হয়ে উঠেছে। রিপোর্ট পাওয়ার পর তিনি জম্মু ও কাশ্মীর হাইকোর্টে যাবেন বলে জানান গগৈ।

নয়াদিল্লি: প্রয়োজনে জম্মু ও কাশ্মীর যাবেন বলে জানালেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। গত ৫ আগস্ট থেকে গোটা রাজ্যে জারি হওয়া নিরাপত্তা সংক্রান্ত নিয়ন্ত্রণ, বিধিনিষেধের জেরে সুরাহা চাইতে হাইকোর্টে যাওয়া অসম্ভব হয়ে উঠেছে বলে জনৈক শিশু অধিকার রক্ষা আন্দোলনকর্মীর অভিযোগের প্রেক্ষিতে পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। ৫ আগস্টই সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ ঘোষণা করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্র। তিনি জম্মু ও কাশ্মীর হাইকোর্ট যাবেন, সেখানকার প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন বলে জানান গগৈ। সাধারণ রাজ্যবাসী হাইকোর্টের দ্বারস্থ হতে পারছেন না বলে অভিযোগ শোনেন তিনি। জম্মু ও কাশ্মীরে বিধিনিষেধ বহাল থাকার ফলে ৬ থেকে ১৮ বছর বয়সের শিশু, নাবালকদের অবস্থা নিয়ে ওই শিশু অধিকার রক্ষাকর্মীর আইনজীবীর পিটিশনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি তাঁকে বলেন, হাইকোর্টের তদারকিতে স্বাভাবিক পরিস্থিতি চাইলে সেখানে যেতে পারেন। আইনজীবী বলেন, হাইকোর্টের দ্বারস্থ হওয়া কঠিন হয়ে উঠেছে। প্রধান বিচারপতি বলেন, জম্মু ও কাশ্মীর হাইকোর্টে যেতে কীসের অসুবিধা? কেউ কি বাধা দিচ্ছে? আমরা প্রধান বিচারপতির (হাইকোর্ট) কাছে জানতে চাই। দরকার হলে আমি জম্মু ও কাশ্মীর হাইকোর্টে যাব। মানুষ যদি হাইকোর্টে যেতে না পারেন, তবে আমাদের কিছু একটা করতে হবে। এটা খুবই গুরুতর ব্যাপার। হাইকোর্টের প্রধান বিচারপতিকে রিপোর্ট পেশ করতে বলে সুপ্রিম কোর্ট বলেছে, পিটিশনারের অভিযোগ, হাইকোর্টে যাওয়া কঠিন হয়ে উঠেছে। রিপোর্ট পাওয়ার পর তিনি জম্মু ও কাশ্মীর হাইকোর্টে যাবেন বলে জানান গগৈ। যদিও শুনানির সময় কেন্দ্রীয় সরকারের তরফে হাজির সলিসিটর জেনারেল কে কে বেনুগোপাল বলেন, লোক আদালত সহ জম্মু ও কাশ্মীরে সব আদালতেই স্বাভাবিক কাজকর্ম চলছে। এদিন জম্মু ও কাশ্মীরে যত দ্রুত সম্ভব স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর লক্ষ্যে কেন্দ্রকে সব প্রয়াস চালাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget