এক্সপ্লোর

Ayodhya Ram Mandir:ঠিক কী কী থাকছে রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে? জেনে নিন সময়সূচি...

Ayodhya Ram Temple:সময় যত এগিয়ে আসছে, তত চড়ছে উৎসাহ-উদ্দীপনার পারদ। আগামীকাল অযোধ্যার রামমন্দির উদ্বোধনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। কী ভাবে তৈরি হয়েছে অনুষ্ঠানের সূচি? একঝলকে দেখে নেওয়া যাক?

উজ্জ্বল মুখোপাধ্যায়, সঞ্চয়ন মিত্র, অর্ণব মুখোপাধ্যায়, ও বিজেন্দ্র সিংহ, অযোধ্যা: সময় যত এগিয়ে আসছে, তত চড়ছে উৎসাহ-উদ্দীপনার পারদ। আগামীকাল অযোধ্যার (Ayodhya Ram Mandir) Iরামমন্দির উদ্বোধনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। কী ভাবে তৈরি হয়েছে অনুষ্ঠানের সূচি? একঝলকে দেখে নেওয়া যাক?

প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে...

  • সোমবার, বেলা ১২টা ২০ মিনিটে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হবে। ৮ হাজার আমন্ত্রিতের সামনে এই অনুষ্ঠানটি হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি সেখানে হাজির থাকার কথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সরসঙ্ঘচালক মোহন ভাগবতের।  
  • এই অনুষ্ঠান বেলা ১টা পর্যন্ত চলার কথা। তবে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের সমস্ত আচার গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে। 
  • মূল যে দু'জন যজমানের নামে সমস্ত প্রার্থনা হবে, তাঁরা শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের সদস্য অনিল মিশ্র এবং তাঁর স্ত্রী উষা মিশ্র। 
  • বৈচিত্র্যের সমাহার থাকবে এই অনুষ্ঠানে, জানানো হয় ট্রাস্টের তরফে। সকলকে নিয়ে চলার যে ঐতিহ্য, আদিবাসীদের প্রতিনিধিত্ব--সব কিছুই তুলে ধরার চেষ্টা হবে। 
  • অনুষ্ঠান শেষে আমন্ত্রিতদের সকলের উদ্দেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী মোদি। তবে এঁদের হাতেগোনা কয়েকজনকেই মন্দিরের গর্ভগৃহে  ঢুকতে দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর সূচি...
আগামীকাল সকাল ১০টা ২৫ মিনিটে অযোধ্যা বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিমান। সকাল ১০টা ৪৫ মিনিটে বিমানবন্দরে নামার পর হেলিপ্যাডে পৌঁছবেন নরেন্দ্র মোদি। সকাল ১০টা ৫৫ মিনিটে তাঁর রাম জন্মভূমিতে পৌঁছনোর কথা। বেলা ১২টা ৫ মিনিট থেকে বেলা ১২টা ৫৫ মিনিটের মধ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে। বেলা ১২ টা ৫৫ মিনিটেই পূজাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী। ১টা নাগাদ অযোধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। দুপুর ১-দুপুর ২টো পর্যন্ত চলবে সেই অনুষ্ঠান। এর পর, বেলা ২টো ১০ মিনিটে কুবের টিলায় পৌঁছবেন। কুবের টিলায় রয়েছে জটায়ুর মন্দির। অযোধ্যা যাওয়ার আগে, আজ, রবিবার, তামিলনাড়ুর ধনুষ্কোডির কাছে 'আরিচল মুনাই' পরিদর্শনে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দুদের বিশ্বাস, এখান থেকে রামসেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। এখানেই লঙ্কেশ্বর রাবণকে হারানোর পণ করেন রামচন্দ্র, এমনও বিশ্বাস বহু মানুষের। সেই 'আরিচল মুনাই'-র সৈকতে দাঁড়িয়ে ফুল দিয়ে অর্চনা করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। প্রাণায়ামও করেন তিনি। পরে রবিবারের সফর নিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'X'-এ পোস্ট করেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন:অযোধ্যা রাম মন্দিরে প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানে থাকছেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget