এক্সপ্লোর

Kejriwal Government: দশ মাস পর রাজধানীতে খুলে গেল স্কুল, গাইডলাইন প্রকাশ কেজরি সরকারের

Delhi School Reopens: গত সপ্তাহে বিবৃতি জারি করে রাজ্য সরকার জানিয়েছে, সামনেই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তার আগে প্রি-বোর্ড পরীক্ষা আছে। সব দিক বিবেচনা স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে আপাতত স্কুল খুলবে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীর জন্য।

নয়াদিল্লি: দশ মাস পর দিল্লিতে খুলে গেল স্কুল। আর কয়েক মাস পরেই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তার প্রস্তুতির জন্য খুলছে রাজধানীতে খুলল স্কুল। গত সপ্তাহে এই নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। গত সপ্তাহে বিবৃতি জারি করে রাজ্য সরকার জানিয়েছে, সামনেই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তার আগে প্রি-বোর্ড পরীক্ষা আছে। সব দিক বিবেচনা স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে আপাতত স্কুল খুলবে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীর জন্য। যদিও স্কুলে আসার জন্য কোনও পড়ুয়াকে বাধ্য করা যাবে না বলে সাফ জানিয়েছে রাজ্য সরকার। স্কুল খোলার পর কীভাবে ক্লাস হবে তা নিয়ে গাইডলাইন জারি করেছে রাজ্যের শিক্ষা দফতর।  যেখানে বলা হয়েছে, ১. কোনও শিক্ষক, কর্মচারী বা পড়ুয়ার উপসর্গ থাকলে তাঁকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। ২. অভিভাবকের অনুমতিপত্র না দেখালে স্কুলে ঢুকতে দেওয়া হবে না কোনও পড়ুয়াকে। ৩. ক্লাস স্যানিটাইজ করতে হবে। পরতে হবে মাস্ক। ক্লাস ছাড়াও স্কুলের অন্যান্য জায়াগায় সামাজিক দূরত্ব মানতে হবে। ৪. কীভাবে কোভিড বিধি মানা হবে, তা নিয়ে বিশেষ ক্লাসেরও আয়োজন করা হয়েছে। ৫. স্কুলের পক্ষ থেকে ট্রমা সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে। ৬. পড়ুয়াদের  শ্বাসকষ্ট জনিত সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে স্কুলকে। গত বছর দিল্লি হিংসার পর্ব থেকেই বন্ধ স্কুল। তারপর করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে শ্রেণিকক্ষের পঠনপাঠন বন্ধ হয়ে যায়। শুধু দিল্লি নয় করোনা আবহে বন্ধ হয়ে যায় সব রাজ্যের স্কুল। গত সেপ্টেম্বর মাসে শর্তসাপেক্ষে স্কুল খোলার অনুমতি দেয় কেন্দ্রীয় সরকার। গাইডলাইন মেনে আগেই অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড ইতিমধ্যে স্কুল খুলেছে। নতুন বছরে স্কুল খোলার সিদ্ধান্ত নেয় কর্নাটক, অসম, কেরলে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক রাজ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
Pakistan Blast: শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা, হাসপাতালে মর্মান্তিক দৃশ্য
শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা, হাসপাতালে মর্মান্তিক দৃশ্য
Pappu Yadav : 'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি
'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি

ভিডিও

Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী
Malda News: তৃণমূল নেতার অনুগামীদের বাড়িতে টাকার পাহাড়ের সন্ধান
TMC News: তোলাবাজি, লুঠপাট, ভাঙচুর সহ ভুরি ভুরি অভিযোগ, আলিপুরদুয়ারে গ্রেফতার তৃণমূল নেতা
Blood Donation Camp:West Bengal Audit & Accounts Service Officers' Association-এর তরফে রক্তদান শিবির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget