এক্সপ্লোর

VK Paul ON Covid19: দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখনও শেষ হয়নি, সতর্কবার্তা নীতি আয়োগের সদস্যের

কারও মধ্যে যাতে গা-ছাড়া মনোভাব না দেখা দেয় তার জন্য দেশবাসীকে সতর্ক করলেন নীতি আয়োগের সদস্য ভিকে পল। তিনি জানিয়ে দিলেন, দেশে এখনও করোনার দ্বিতীয় ঢেউ শেষ হয়নি।

নয়া দিল্লি : দেশে ক্রমশ কমছে সংক্রমণ। করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এই মুহূর্তে যাতে কারও মধ্যে গা-ছাড়া মনোভাব না দেখা দেয় তার জন্য দেশবাসীকে সতর্ক করলেন নীতি আয়োগের সদস্য ভিকে পল। তিনি জানিয়ে দিলেন, দেশে এখনও করোনার দ্বিতীয় ঢেউ শেষ হয়নি। স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেশের কোভিড পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করার সময় ভিকে পল বলেন, গোট দেশ নিরাপদ না হলে আমরাও নিরাপদ নই।

তিনি জানান, দেশের যেসব জায়গায় এখনও করোনা সংক্রমণ উদ্বেগজনক অবস্থায় রয়েছে, সেখানে কেন্দ্রীয়দল পাঠানো হয়েছে। শুক্রবারই কেরল, অরুণাচলপ্রদেশ, ত্রিপুরা, ওড়িশা, ছত্তিসগড় ও মণিপুরে মাল্টি-ডিসসিপ্লিনারি দল পাঠানো হয়েছে। এইসব রাজ্যে সংক্রমণ বেশি রয়েছে। 

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের আবহেই তৃতীয় ঢেউয়ের শঙ্কা দেখা দিয়েছে। এপ্রসঙ্গে ভিকে পল জানান, এটা আমাদের হাতে নেই। গ্রামীণ এলাকায় পরিকাঠামো, শিশুদের জন্য ব্যবস্থা, আইসিইউ বেড ও ওষুধের ব্যবস্থা রাখতে হবে। সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানোর চেষ্টা করছে সরকার। যদি সকলে দায়িত্বপূর্ণভাবে চলেন, তাহলে এই ঢেউ আসবে না।

এদিকে দেশজুড়ে চলছে টিকাকরণ প্রক্রিয়া। এপ্রসঙ্গে নীতি আয়োগের সদস্যের দাবি, অগাস্ট-ডিসেম্বরে ২১৬ কোটি ডোজের সরবরাহ নিয়ে আশা-উচ্চাকাঙ্খা রয়েছে। এটা পুরোটাই ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলির বক্তব্যের উপর নির্ভর করে বলা হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা চার লক্ষ পেরিয়ে গেছে। তবে, গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৬১৭। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৩১২ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার ৬৩৭। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৫ লক্ষ ৪৮ হাজার ৩০২ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৯ হাজার ৩৮৪।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
WhatsApp Review Mode : হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget