এক্সপ্লোর

Jammu & Kashmir Assembly Polls 2024: জম্মু ও কাশ্মীরে শুরু প্রথম দফার ভোট, নিরাপত্তায় কী ব্যবস্থা নিয়েছে কমিশন

Jammu & Kashmir News: বুধবার জম্মু ও কাশ্মীরের ২৪টি বিধানসভা আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে কাশ্মীরের ১৬টি ও জম্মুর আটটি আসন রয়েছে।

শ্রীনগর: দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর ফের বিধানসভা নির্বাচন (Assembly polls) হচ্ছে জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir)। ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছিল জম্মু ও কাশ্মীরকে। তারপর থেকে কেন্দ্রের শাসনই চলছিল ভূস্বর্গে। এবার কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে প্রথম নির্বাচন হচ্ছে এখানে। বুধবার প্রথম দফায় কাশ্মীরের ১৬টি ও জম্মুর ৮টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচন উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ওই এলাকাগুলি।

 

২০১৯ সালে ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছিল। তারপর থেকে আর ভোট হয়নি ভূস্বর্গে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর সেপ্টেম্বর মাসে নির্বাচন করানোর সিদ্ধান্ত নেয় ভারতের নির্বাচন কমিশন।

এই বিধানসভা নির্বাচনে জম্মু ও কাশ্মীরের রাজ্যের তকমা ফিরিয়ে আনার বিষয়টি সবথেকে বড় ইস্যু। ক্ষমতায় এলে তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপির পক্ষ থেকে। একই প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোটও। নির্বাচনে এবার একাই লড়াই করছে মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি। এছাড়াও এই বিধানসভা নির্বাচনে লড়াই করছে আবদুল গনি লোনের পিপলস কনফারেন্স, গুলাম নবি আজাদের ডেমোক্রেটিক প্রোগেসিভ আজাদ পার্টি ও আলতাফ বুখারির আপনি পার্টি। এবারের নির্বাচনের গুরুত্বপূর্ণ ঘটনা হল নিষিদ্ধ জামাত-ই-ইসলামির আড়াল থেকে কিছু প্রার্থীকে সমর্থন দেওয়া। 

সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনার জেরে প্রথম দফার ২৪টি বিধানসভা এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। গত সপ্তাহে একটি এনকাউন্টারে দুই সেনা জওয়ান শহিদ হন তার মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার ছিলেন। অন্যদিকে খতম হয় কমপক্ষে পাঁচ জন জঙ্গি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Petrol Diesel Price: পেট্রোল ও ডিজেলের দরে বড় বদল, জ্বালানি ভরাতে আজ খরচ কত ?

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget