এক্সপ্লোর

অযোধ্যায় মন্দিরের জন্য মোদির হাতে ১ কেজি ওজনের সোনার ইট তুলে দিতে চান স্বঘোষিত মুঘল উত্তরাধিকারী

গত বছর বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা সহ ক্ষমতায় ফেরার পর নভেম্বরে শতবর্ষ পুরানো বিতর্কের অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমি হিন্দুদের হাতে তুলে দিতে বলে, মুসলিম পিটিশনারদের বিকল্প জায়গায় ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেয়।

নয়াদিল্লি: নিজেকে মুঘল সম্রাটদের উত্তরাধিকারী বলে দাবি করে অযোধ্যায় রামমন্দির নির্মাণে ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে এক কেজি ওজনের সোনার ইট তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন প্রিন্স ইয়াকুব হবিবুদ্দিন তুসি নামে জনৈক ব্যক্তি। গত বছরও তিনি খবরে এসেছিলেন অযোধ্যায় বাবরি মসজিদের কেয়ারটেকার হিসাবে তাঁকে নিয়োগের দাবি তুলে। ঘটনাচক্রে বাবরি মসজিদ যে জমির ওপর দাঁড়িয়েছিল, তার মালিকানা ঘিরে দীর্ঘ আইনি লড়াইয়ের পর সেই জমি সরকারের হাতে তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট যাতে সেখানে রামমন্দির তৈরি হতে পারে। আগামী ৫ আগস্ট বেলা সওয়া বারোটার ‘শুভ মূহূর্তে’ মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার প্রাক্কালে তুসি বলেছেন, এটা আনন্দের কথা যে, ১০০ কোটির ওপর হিন্দুর বিশ্বাস, আবেগের সঙ্গে জড়িত বিষয়টি সুষ্ঠুভাবে মিটে গিয়েছে। আমার হিন্দু ভাইদের আন্তরিক অভিনন্দন জানাই, ১ কেজি ওজনের যে সোনার ইট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা তৈরি। প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি যাতে সেই সোনার ইট তাঁর হাতে তুলে দিতে পারি। বাবরি মসজিদ-রামজন্মভূমি বিতর্কে বহু মানুষের এহেন দৃঢ় বিশ্বাসের কথা শোনা গিয়েছে যে, মসজিদ গড়তে অযোধ্যায় মন্দির ভেঙেছিল মুঘল শাসকরাই। সেই প্রেক্ষাপটেই তুসির ঘোষণা অত্যন্ত তাত্পর্যপূর্ণ। গত বছর বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা সহ ক্ষমতায় ফেরার পর নভেম্বরে শতবর্ষ পুরানো বিতর্কের অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমি হিন্দুদের হাতে তুলে  দিতে বলে, মুসলিম পিটিশনারদের বিকল্প জায়গায় ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেয়। ৫ আগস্টের প্রস্তাবিত শিলান্যাস, ভূমিপূজা অনুষ্ঠানে বিজেপির শীর্ষ নেতাদের হাজির থাকার কথা। রামমন্দির আন্দোলনের প্রবক্তা প্রবীণ লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশীও থাকতে পারেন। এদিকে মন্দির নির্মাণের পরিচালনা ও  দেখভালে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত রামমন্দির ট্রাস্টের সদস্য তথা উদুপির পেজাওয়ার মঠের প্রধান বিশ্বপ্রসন্ন তীর্থ স্বামী জানিয়েছেন, রামমন্দির নির্মাণে যে কোনও ধর্ম, সম্প্রদায়ের মানুষ ডোনেশন দিতে পারবেন। শুধু হিন্দু নয়, সব সম্প্রদায় থেকে তাঁরা আর্থিক সহায়তা নেবেন কিনা, প্রশ্ন করা হলে তিনি বলেন, ভগবান রামের প্রতি আস্থা, বিশ্বাস আছে, এমন প্রত্যেকের কাছ থেকে, তিনি যে ধর্মের হোন না করেন, আমরা ডোনেশন গ্রহণ করব। ট্রাস্ট আগে ইঙ্গিত দিয়েছিল, তারা সরকারের কাছে অর্থ চাইবে না, দেশবাসীর কাছ থেকে ডোনেশন চেয়ে প্রচার চালাবে। ওই ধর্মগুরুই  জানিয়েছিলেন, ট্রাস্টের শেষ বৈঠকে দেশের প্রতিটি বাড়ি থেকে ১০০ টাকা ও মাথাপিছু ১০ টাকা করে চাঁদা তোলার সিদ্ধান্ত হয়েছে। বলেছিলেন,  এটা প্রস্তাব। কর চাপিয়ে দেওয়া নয়। যারা মন্দির নির্মাণ সামিল হতে আগ্রহী, তাদের কাছে রোডম্যাপের মতো।

সেরা শিরোনাম

বিকেলে ককরোচদের 'লেহরা দো তিরঙ্গা' ডাক, দুপুরেই অভিজিৎ দীপকের বাড়িতে পুলিশ, কী পদক্ষেপ
বিকেলে ককরোচদের 'লেহরা দো তিরঙ্গা' ডাক, দুপুরেই অভিজিৎ দীপকের বাড়িতে পুলিশ, কী পদক্ষেপ
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Abhijeet Dipke Protest : ককরোচদের প্রতিবাদে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি ? অভিজিৎ দীপকে বললেন ...
ককরোচদের প্রতিবাদে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি ? অভিজিৎ দীপকে বললেন ...

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget