এক্সপ্লোর

কোভিশিল্ড ভ্যাকসিন নিলেন সিরাম কর্তা আদর পুনাওয়ালা, শুভেচ্ছা প্রধানমন্ত্রী, দেশবাসীকে

আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণ। প্রাথমিক পর্যায়ে টিকা পাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। সেই টিকারই প্রথম ডোজ গ্রহণ করলেন আদর পুনাওয়ালা। ভ্যাকসিন নেওয়ার পর সোশাল মিডিয়ায় এই খবর জানান সিরাম ইনস্টিটিউটের সিইও।

নয়াদিল্লি: ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনার ভ্যাকসিনেশন ড্রাইভ চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সিরাম ইনস্টিটিউটে বানানো হয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন। ওই সংস্থার প্রধান আদর পুনাওয়ালা। নিজের সংস্থায় বানানো ভ্যাকসিন নিলেন আদর পুনাওয়ালা। আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণ। প্রাথমিক পর্যায়ে টিকা পাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। সেই টিকারই প্রথম ডোজ গ্রহণ করলেন আদর পুনাওয়ালা। ভ্যাকসিন নেওয়ার পর সোশাল মিডিয়ায় এই খবর জানান সিরাম ইনস্টিটিউটের সিইও। নিজের ট্যুইটার হ্যান্ডেলে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন তিনি। লিখেছেন, এই টিকাকরণে সাফল্য পাবেন ভারতবাসী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভিশিল্ড এই ঐতিহাসিক কর্মসূচির একটা অংশ। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি আমিও এই টিকাকরণ কর্মসূচির একটা অংশ।
টিকাকরণ নিয়ে অনেকের মনেই এখনও সংশয় আছে। মনে করা হচ্ছে সেই সংশয় কাটাতেই উদ্যোগী হলেন আদর পুনাওয়ালা।বছরের শুরুতেই মহামারী মোকাবিলায় ভারতে দুটি ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে ডিসিজিআই। যে তালিকায় আছে কোভিশিল্ড। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের স্থানীয় প্রস্তুতকারক সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট। সেই সংস্থার সিইও ভ্যাকসিন নিলে তার গ্রহণযোগ্যতা বাড়বে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, প্রথম সারির যোদ্ধাদের প্রথম দুই পর্যায়ে টিকা দেওয়া হবে বলে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দেওয়া হবে যাদের বয়স ৫০-এর বেশি। এরপর প্রাধান্য পাবে ৫০ বছর কম বয়সি, যাদের কো-মর্বিডিটি আছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, প্রথম সারির যোদ্ধাদের জন্য বিনমূল্যে টিকাকরণ করা হবে। তবে ৫০ উর্ধ্ব এবং কো-মর্বিডিটি যাদের আছে তাদের ক্ষেত্রে বিনামূল্যে টিকাকরণ করা হবে কি না তা এখনও স্পষ্ট নয়। গত মঙ্গলবার পুণের সিরাম ইনস্টিটিউট থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় কোভিশিল্ড। দেশের ১৩টা শহরে পৌঁছাচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিন। যে তালিকায় আছে দিল্লি, আমদাবাদ, কলকাতা, মুম্বই, গুয়াহাটি সহ একাধিক শহর। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার সোমবার এক কোটি ১০ লক্ষ ভ্যাকসিনের বরাত দিয়েছে সিরাম ইনস্টিটিউটকে। সিরাম জানিয়েছে, ২০০ টাকায় প্রতি ডোজ মিলতে পারে কোভিশিল্ড ভ্যাকসিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget