এক্সপ্লোর

Serum Institute on Vaccination : এত জনসংখ্যার দেশে ২-৩ মাসের মধ্যে টিকাকরণ সম্পূর্ণ হতে পারে না : সিরাম

ভ্যাকসিনের তীব্র চাহিদার মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করল সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া। আজ এক প্রেস বিবৃতিতে সংস্থার তরফে বলা হয়েছে, আমরা বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। এত জনসংখ্যার দেশে ২-৩ মাসের মধ্যে টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে না।

পুণে : ভ্যাকসিনের তীব্র চাহিদার মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করল সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া। সংস্থার তরফে আজ এক প্রেস বিবৃতিতে CEO আদার পুনাওয়ালা বলেছেন, আমরা বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। এত জনসংখ্যার দেশে ২-৩ মাসের মধ্যে টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে না। কারণ, এক্ষেত্রে একাধিক বিষয় এবং চ্যালেঞ্জ রয়েছে। গোটা বিশ্বে টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে ২-৩ বছর সময় লেগে যাবে।

ভারতে এখন দুটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কোভ্যাকসিন ও কোভিশিল্ড। লাইনে রয়েছে স্পুটনিক ভি-ও। পুণের সংস্থা সিরাম বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড স্থানীয় স্তরে তৈরি করে দেশের পাশাপাশি বিদেশেও রফতানি করতে শুরু করে সিরাম। 

এদিকে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়তে থাকায় মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার ঝোঁক বাড়ে। কিন্তু, চাহিদা অনুযায়ী জোগান নেই। ফলে, দেশের বিভিন্ন রাজ্যে টিকাকরণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে অন্য সংস্থাকে দিয়ে ভ্যাকসিনের উৎপাদন বাড়ানোর প্রস্তাব উঠেছে। 

এরপর আজ সিরামের তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়, জানুয়ারি মাসে আমাদের কাছে বিশাল সংখ্যক ডোজ মজুত ছিল। আমাদের টিকাকরণ প্রক্রিয়াও সফলভাবে শুরু হয়ে গিয়েছিল। সেই সময় সংক্রমণও কমতে থাকে। ফলে, স্বাস্থ্য বিশেষজ্ঞ সহ অধিকাংশ মানুষই বিশ্বাস করেছিলেন, অতিমারির স্রোত কাটিয়ে উঠছে ভারত। কিন্তু, এই একই সময়ে বিশ্বের অনেক দেশে তীব্র সংকট দেখা দেয়। তাদের ভীষণভাবে সাহায্যের প্রয়োজন ছিল। ওই সময় আমাদের সরকার সাহায্যের হত বাড়িয়ে দিয়েছে। সেই উদ্যম নিয়ে ২০২০-তে ভাইরাস শুরুর পর্ব থেকে সব দেশ একে অপরকে সাহায্য করতে এগিয়ে আসে। সেই সহযোগিতার ভিত্তিতেই স্বাস্থ্যক্ষেত্রে আমরাও প্রযুক্তি ও অন্যান্য সাহায্য পাই। আজ আমরা তার ফল দেখতে পাচ্ছি। একসময় ভারত হাইড্রক্সিক্লোরোকুইন ও ভ্যাকসিন রফতানি করে সাহায্য করেছিল অন্য দেশকে, তার পরিবর্তে আজ আমরাও সাহায্য পাচ্ছি। 

সংস্থার তরফে আরও বলা হয়েছে, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই বুঝতে চাইছে না যে, আমরা বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। এত জনসংখ্যার দেশে ২-৩ মাসের মধ্যে টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে না। একাধিক বিষয় এবং চ্যালেঞ্জ রয়েছে। গোটা বিশ্বে টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে ২-৩ বছর সময় লেগে যাবে। 

এছাড়া সিরাম ২০০এমএন-র বেশি ডোজ সরবরাহ করেছে। যদি উৎপাদন ও সরবরাহের বিষয়ে লক্ষ্য রাখা হয়, তাহলে দেখা যাবে বিশ্বের মধ্যে প্রথম তিনটির মধ্যে রয়েছে সংস্থা। দাবি সিরামের। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget