Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Living Nostradamus' War Prediction: ব্রাজ়িলের নাগরিক, ৩৯ বছর বয়সি আথোস সালোমে পরিচিত তাঁর ভবিষ্যদ্বাণীর দরুণ। কেউ কেউ তাঁকে একালের ‘নস্ত্রাদামুস’ বলেন।

নয়াদিল্লি: অতিমারির ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। মিলে গিয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ভবিষ্য়দ্বাণীও। এবার নয়া ভবিষ্যদ্বাণী করলেন একালের ‘নস্ত্রাদামুস’ আথোস সালোমে। পৃথিবী আরও একটি যুদ্ধের দিকে এগোচ্ছে বলে ভবিষ্যদ্বাণী করলেন তিনি। (Living Nostradamus' War Prediction)
ব্রাজ়িলের নাগরিক, ৩৯ বছর বয়সি আথোস সালোমে পরিচিত তাঁর ভবিষ্যদ্বাণীর দরুণ। কেউ কেউ তাঁকে একালের ‘নস্ত্রাদামুস’ বলেন। তাঁর দাবি, ২০২৬ সাল নিয়ে যে দু’টি ভবিষ্য়দ্বাণী করেছিলেন তিনি, সেগুলি ইতিমধ্যেই মিলে গিয়েছে। তবে চলতি বছরে আরও একটি বড় ঘটনা ঘটতে চলেছে। (Nostradamus Predictions)
আরও পড়ুন: ‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
আথোসের দাবি, পশ্চিম এশিয়ায় যুদ্ধ বাঁধতে পারে বলে আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। ইরানের সঙ্গ আমেরিকা এবং ইজ়রায়েলের যুদ্ধে তা মিলে গিয়েছে। ২০২৬ সালে স্পেন বিশ্বকাপে জিতবে বলেও আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি, যা নিয়ে বিতর্কও রয়েছে। তবে এবার যুদ্ধ নিয়ে আবারও ভবিষ্যদ্বাণী করলেন তিনি।
আথোসের দাবি, এবার রাশিয়া এবং NATO-র মধ্যে যুদ্ধ বাঁধতে পারে। সুমেরু বৃত্তকে নিয়ে যুদ্ধ বাঁধতে পারে তাদের মধ্যে। মেরু অঞ্চলে যেভাবে বরফ গলছে তাতে নীচে লুকিয়ে থাকা জ্বালানি সম্পদ এবং গুরুত্বপূর্ণ জলপথ উন্মোচিত হয়ে গিয়েছে। উত্তরমেরুকে ঘিরে ভূরাজনৈতিক সংঘাত চরমে উঠছে, যা রণক্ষেত্রে পরিণত হতে পারে।
সুমেরু বৃত্ত অঞ্চলে সেনা মোয়াতেনের দিকে অঙ্গুলিনির্দেশ করেছেন আথোস। তাঁর দাবি, আর সংঘাতের মধ্যে থাকবে না বিষয়টি। পুরোদস্তুর যুদ্ধের আকার নেবে। তাঁর বক্তব্য, “রাশিয়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তি মোতায়েন করতে শুরু করেছে। বরফ যত গলবে, ততই NATO-র সঙ্গে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা দৃঢ় হবে।”
শুধু সুমেরু বৃত্তেই নয়, আফ্রিকার সাহেলও যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন আথোস। তাঁর কথায়, “নাইজেরের উত্তরে উগ্রপন্থীদের দাপাদাপি বাড়ছে। ওয়েস্টার্ন ট্রুপস সরে এলে সেখানে নিজেদের প্রতিপত্তি বিস্তারে প্রতিযোগিতা শুরু হতে পারে বিভিন্ন দেশের মধ্যে।”
আথোসের সব ভবিষ্যদ্বাণী মেলে না বলে দাবি করেন তাঁর সমালোচকরা। যদিও নিজের অবস্থানে অনড় তিনি। কী ভাবে ভবিষ্য়দ্বাণী করেন জানতে চাইলেন বলেন, “আমি সবসময় চক্র, কাকতালীয় ঘটনা এবং বিভিন্ন উপাদানের খুঁজতেই থাকি। অভিজ্ঞতা বলছে, প্রত্যেক বড় ঘটনার আগেই সেগুলি চোখে পড়ে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবের প্রেক্ষাপটে যাচাই করে নিই সেগুলি।” তবে কোনও ভবিষ্যদ্বাণীই যে চূড়ান্ত নয়, তাও স্বীকার করেছেন তিনি। তাঁর কথায়, “পূর্বাভাস আসলে ব্যাখ্যা, নিশ্চয়তা নয়।”























