এক্সপ্লোর

Bangladeshis Arrested: সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, জাল নথি তৈরি কলকাতায়, কর্নাটকে গ্রেফতার ৬ বাংলাদেশি

Bangladeshis Arrested in Karnataka: দেশের নানা শহরে কাজের জন্য ঘুরে বেড়িয়েছেন ওই ছয় বাংলাদেশি নাগরিক। কিছুদিন আগে কাজের খোঁজে কর্নাটকের চিত্রদুর্গে পৌঁছন।

কলকাতা: কর্নাটকের চিত্রদুর্গ থেকে গ্রেফতার ছয় বাংলাদেশি নাগরিক। আর তাঁদের সঙ্গে পশ্চিমবঙ্গের সংযোগ উঠে এল। কর্নাটক পুলিশের দাবি,  ধৃতেরা বাংলাদেশের বাসিন্দা। এ দেশে থাকতে কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ঢুকে পড়েন। এরপর কলকাতায় ঘাঁটি গাড়েন তাঁরা। জাল আধার কার্ড ও অন্যান্য নথি তৈরি করে দেশের নানা শহরে কাজের জন্য ঘুরে বেড়িয়েছেন ওই ছয় বাংলাদেশি নাগরিক। কিছুদিন আগে কাজের খোঁজে কর্নাটকের চিত্রদুর্গে পৌঁছন। (Bangladeshis Arrested)

কর্নাটক পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, লেবার কার্ড, ব্যাঙ্কের পাসবুক এবং একটি পাসপোর্ট বাজেয়াপ্ত উদ্ধার করা হয়েছে। জীবিকার আড়ালে অনুপ্রবেশকারীদের অন্য উদ্দেশ্য ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আবারও সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। আবার ধৃতদের পশ্চিমবঙ্গ সংযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কেরও অবকাশ তৈরি হয়েছে। (Bangladeshis Arrested in Karnataka)

পুলিশ জানিয়েছে, সোমবার টহল চলাকালীন ওই ছয় বাংলাদেশি নাগরিকের গতিবিধি দেখে সন্দেহ জাগে পুলিশের। সেই সময় জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁরা আসলে বাংলাদেশের নাগরিক। পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে ভারতে ঢুকেছেন। কলকাতায় জাল আধার কার্ড, ভোটার আইটি কার্ড, প্যান কার্ড, ব্য়াঙ্ক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট তৈরি করেন। এর পর বিভিন্ন রাজ্য হয়ে কর্নাটকে পৌঁছন কাজের সন্ধানে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া আধার কার্ড জাল বলে জানিয়েছে পুলিশ। বাকি নথিগুলিও জাল কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে এই মুহূর্তে।

ধৃত ছ'জনকে শেখ সইফুর রহমান, মহম্মদ সুমান হুসেন আলি, মজহারুল, আজিজুল শেখ, মহম্মদ শেখ সাকিব সিকদার এবং সানোয়ার হোসেন নামে চিহ্নিত করা গিয়েছে। তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে, গত মাসে উডুপি থেকেও ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। আবারও ছয় জনকে গ্রেফতার করা হল। 

বাংলাদেশ সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগ এই প্রথম নয়। এমনকি নির্বাচনী ময়দানে এই বেআইনি অনুপ্রবেশ রাজনৈতি হাতিয়ারেও পরিণত হয়েছে। অনুপ্রবেশ রুখতে পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ বলে এর আগে অমিত শাহ মন্তব্য করে গিয়েছেন।  ইদানীং কালে রাজনৈতিক হাতিয়ারও হয়ে উঠেছে। মহারাষ্ট্রে বিজেপি-র হয়ে প্রচারে গিয়ে সম্প্রতি শুভেন্দু অধিকারীও একই দাবি করেন। পশ্চিমবঙ্গ হয়ে রোহিঙ্গারা ভারতে ঢুকছেন, মহারাষ্ট্রে প্রবাসী বাঙালিদের রুটি-রোজগার কেড়ে নিচ্ছেন বলে দাবি করেন তিনি।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget