এক্সপ্লোর

Goa Temple Stampede: ধর্মীয় উৎসবে ভয়ঙ্কর দুর্ঘটনা, গোয়ার মন্দিরে পদপিষ্ট বহু, মৃত ৭, আহত ৫০

Goa Stampede: হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

গোয়া: ধর্মীয় উৎসবে যোগ দিতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি। গোয়ার মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে সাতজনের। আহতের সংখ্যা ৫০-এর চেয়ে বেশি। আহতদর গোয়া মেডিক্যাল কলেজ এবং মাপুসার নর্থ গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। (Goa Temple Stampede)

গোয়ার শিরগাওয়ে শ্রী লইরাই যাত্রাকে ঘিরে বিপদ নেমে আসে। শুক্রবার রাতে শ্রী দেবী লইরাই সংস্থান মন্দিরে পদপিষ্ট হন বহু। মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ন্ত আজ সকালে হাসপাতালে আহতদের দেখতে পৌঁছন। পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি। পদপিষ্ট হওয়ার কারণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হওয়াতেই এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে।  স্থানীয় প্রশাসনের তরফে মৃতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি এখনও পর্যন্ত। তবে জানা যাচ্ছে, হাজার হাজার মানুষ মন্দিরে ভিড় করেছিলেন। গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। (Goa Stampede)

তবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, হাজার হাজার তীর্থযাত্রী মন্দিরে উপস্থিত হন। আগুনে খালিপায়ে হাঁটার দৃশ্য দেখতেও হাজির হন অনেকে। ভিড়ে থিকথিক করছিল চারিদিক। সেই সময় আচমকাই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ঢালু জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে পর পর পড়ে যান কয়েক জন। এর পরই হুড়োহুড়ি শুরু হয়। স্থানীয় বাসিন্দা এবং স্বেচ্ছাসেবকরা বহু মানুষকে নিরাপদে বের করে আনেন মন্দির থেকে।

গোয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব শ্রী লইরাই যাত্রা। প্রতি বছর শিরগাওয়ে দেবি লইরাইয়ের মন্দিরে ভিড় করেন কাতারে কাতারে মানুষ। এপ্রিল থেকে মে মাস ধরে চলে এই তীর্থযাত্রা। তীর্ঘযাত্রীদের মধ্যে খালিপায়ে আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়ার প্রথাও রয়েছে এই উৎসবকে ঘিরে। হাজার হাজার মানুষ ওই প্রথা পালন করেন।

লইরাই দেবীর পুজো মূলত গোয়াতেই দেখা যায়, বিশেষ করে দক্ষিণ গোয়ায়। দেবী লইরাইকে শক্তি এবং উর্বরতার প্রতীক হিসেবে ধরা হয়। পুনর্জন্মের পর দেবী পার্বতীই লইরাই দেবী হিসেবে আবির্ভূত হন বলে প্রচলিত রয়েছে গোয়ার লোককথায়। তাঁকে রক্ষাকর্ত্রী বলে মনে করেন স্থানীয়রা। ওই মন্দিরকে ঘিরে তীর্থযাত্রা থেকে শোভাযাত্রা, প্রার্থনা, সঙ্গীতানুষ্ঠান, আচার-অনুষ্ঠান চলে বছরের এই সময়।  মহারাষ্ট্র, কর্নাটক থেকেও বহু মানুষ ওই মন্দিরে ভিড় করেন।

Input By : https://bengali.abplive.com/news/bollywood-actor-r-madhavan-talks-about-history-distortion-in-school-books-amid-ongoing-row-over-ncert-decision-1133548
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget