এক্সপ্লোর

Pan Masala Advertisement: কেশরের নামে গুটখা বেচে লোক ঠকাচ্ছেন? আইনি বিপাকে শাহরুখ-অজয়-টাইগার

Shah Rukh Khan: Vimal Pan Masala-র বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ, অজয় এবং টাইগারকে।

নয়াদিল্লি: পানমশলার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ। নোটিস গেল বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার শ্রফের কাছে। জয়পুরের গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশনের তরফে নোটিস পাঠানো হয়েছে তিন জনকে। ১৯ মার্চের আগে কমিশনে হাজিরা দিতে হবে তাঁদের। (Pan Masala Advertisement)

Vimal Pan Masala-র বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ, অজয় এবং টাইগারকে। ওই পানমশলা তৈরি করে JB Industries. সেই সংস্থার চেয়ারম্যান বিমলকুমার আগরওয়ালকেও নোটিস পাঠানো হয়েছে। জয়পুর-২ জেলা গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশনে হাজিরা দিতে হবে সব পক্ষকে। (Shah Rukh Khan)

গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান গ্যারসীলাল মীনা এবং কমিশনের সদস্য হেমলতা আগরওয়াল সংবাদমাধ্যমে বলেন, “১৯ মার্চ সকাল ১০টায় শুনানি ঠিক হয়েছে। সশরীরে যদি হাজিরা না দেন, অথবা কোনও প্রতিনিধিকে না পাঠান, সেক্ষেত্রে একতরফা শুনানি করে সেই মতো অভিযোগ দায়ের করা হবে।”

শুধু তাই নয়, নোটিসের পাওয়ার দিন থেকে ৩০ দিনের মধ্যে তিন অভিনেতাকে জবাবও দিতে বলা হয়েছে। জবাব দিতে হবে পানমশলা সংস্থাকেও। তিন অভিনেতার তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে জয়পুরের স্থানীয় প্রশাসন সূত্রে খবর, জয়পুরের আইনজীবী যোগেন্দ্র সিংহ বদিয়াল পানমশলার বিজ্ঞাপন নিয়ে অভিযোগ জানান। তাঁর অভিযোগ, বিজ্ঞাপনে বলা হয়, ‘দানে দানে মেঁ হ্যায় কেশর কা দম’, অর্থাৎ পানমশলার প্রতিটি দানায় কেশরের শক্তি আছে। এই দাবি ভুল এবং মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি করেন ওই আইনজীবী। 

ওই আইনজীবী জানিয়েছেন, পানমশলায় কেশরের গুণাগুণ রয়েছে বলে দাবি করে কোটি কোটি টাকা আয় করছে JB Industries. কিন্তু যে সমস্ত মানুষ ওই পানমশলা খাচ্ছেন, তাঁদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হচ্ছেন তাঁরা। কেশরের নামে মানুষকে গুটখা খেতে প্রলুব্ধ করা হচ্ছে। অথচ পানমশলায় কেশরের নামগন্ধও নেই বলে অভিযোগ করেছেন ওই আইনজীবী। 

এ প্রসঙ্গে ওই আইনজীবী জানিয়েছেন, প্রতি কেজি কেশরের দাম ৪ লক্ষ টাকা। পানমশলার প্যাকেটের দাম ৫ টাকা। তাই গুটখায় কেশর মেশানো সম্ভবই নয়। অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ভুল তথ্য দিয়ে প্রতারণা করা হচ্ছে সকলের সঙ্গে। আর মানুষজনের প্রাণহানি হচ্ছে। তাই যে বা যাঁরা মানুষকে বিভ্রান্ত করছেন, সংশ্লিষ্ট সংস্থা এবং তাঁদের বিজ্ঞাপনে অংশ নেওয়া তারকা, প্রত্যেকের উপরই দায় বর্তায় বলে মত ওই আইনজীবীর। 

সংশ্লিষ্ট সংস্থা এবং তিন অভিনেতাকে জরিমানা করতে হবে বলে দাবি তুলেছেন ওই আইনজীবী। পানমশলার যাবতীয় বিজ্ঞাপন নিষিদ্ধ করার পক্ষেও সওয়াল করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?

ভিডিও

Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget