এক্সপ্লোর

Sheikh Hasina : ষড়যন্ত্রের ইঙ্গিত মিলেছিল আগেই I ভারতের কাছে সাহায্যের আবেদনও করেন শেখ হাসিনা ?

Sheikh Hasina News Update : কিছুদেন আগেই ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে বিরোধীদের ষড়যন্ত্রের কথা জানান হাসিনা। ভারতের কাছে সাহায্যের আবেদনও করেন মুজিব-কন্যা।

কলকাতা : প্রাণহানির আশঙ্কা আগেই করেছিলেন শেখ হাসিনা।  সূত্রের খবর আগেই ইঙ্গিত পেয়েছিলেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী। গত ৩১ জুলাই-ই ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী। 

সূত্রের দাবি, ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে বিরোধীদের ষড়যন্ত্রের কথা জানান হাসিনা। ভারতের কাছে সাহায্যের আবেদনও করেন মুজিব-কন্যা। সূত্রের দাবি বিদেশমন্ত্রকের তরফে নাকি বলা হয়েছিল, 'পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে ভারতে আসতে পারেন'। সূত্রের দাবি, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি ভারত, তাই এই পরামর্শ দেওয়া হয়েছিল।   

এরপর পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে ক্রমেই। শেষ পর্যন্ত কোটা সংস্কার নিয়ে আন্দোলনের জেরে পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মধ্যেই আবার সূত্রের দাবি, নিজে থেকে সরতে চাননি শেখ হাসিনা। পরিস্থিতি যে হাতের বাইরে চলে যাচ্ছে মানতে চাননি। উল্টে শেষ সময়েও গায়ের জোরে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর। সংবাদপত্র সূত্রে খবর, তিন বাহিনীর প্রধান ও পুলিশের বড় কর্তাকে ডেকে পাঠিয়ে আরও কড়া ব্যবস্থা নিতে বলেছিলেন শেখ হাসিনা। তাঁকে বোঝানোর পরেও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দেন। শেষে ছেলের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে রাজি করানো হয়। পদত্যাগ এবং দেশ ছাড়ার জন্য মুজিব-কন্যাকে মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয় বলে প্রথম আলো সূত্রে খবর। জনরোষের মুখে শেখ হাসিনার এই দেশত্যাগ মানতে পারছেন না আওয়ামি লিগের নেতা-মন্ত্রীরা। সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর।  

এরপর তিনি বিমানে উড়ে যান। প্রথমে জল্পনা ছিল তিনি গ্রেট ব্রিটেনে যাবেন। ভারতের আকাশ ব্যবহার করে এগোতে থাকে তাঁর বিমান। কিন্তু উত্তরপ্রদেশের মাথায় ঘুরতে শুরু করে। পরে গাজিয়াবাদে অবতরণ করে তাঁর বিমান। পিটিআই সূত্রে খবর, ব্রিটেন তাঁকে রাজনৈতিক আশ্রয় দিতে চায়নি। তাই আপাতত ভারতেই আছেন তিনি। 

অন্য়দিকে, এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে পুলিশ-প্রশাসন। বিভিন্ন জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। BSF-এর DG দলজিৎ সিং চৌধুরী আজ পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে যাবেন। অতিরিক্ত বাহিনী মোতায়েন করে চালানো নজরদারি।   

আরও পড়ুন :

প্রতিবছর ২ লক্ষেরও বেশি হিন্দু বাংলাদেশ ছাড়েন, এখন কি আরও বিপদের মুখে সে-দেশের হিন্দুরা? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lakshmir Bhandar: মুর্শিদাবাদে ফের 'পুরুষ লক্ষ্মী', রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের ৮টি অ্যাকাউন্টে ঢুকত টাকা
মুর্শিদাবাদে ফের 'পুরুষ লক্ষ্মী', রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের ৮টি অ্যাকাউন্টে ঢুকত টাকা
Abhishek Banerjee: এবার অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে সিআইডি টিম
এবার অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে সিআইডি টিম
TMC Councilor Arrested: মাছ চুরির অভিযোগ, ভেড়ির কাছেই হাতেনাতে পাকড়াও, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
মাছ চুরির অভিযোগ, ভেড়ির কাছেই হাতেনাতে পাকড়াও, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
West Bengal News Today Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 'শান্তিনিকেতন'- এ সিআইডি, বন্ধ দরজা, বাইরে অপেক্ষায় আধিকারিকরা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 'শান্তিনিকেতন'- এ সিআইডি, বন্ধ দরজা, বাইরে অপেক্ষায় আধিকারিকরা

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget