এক্সপ্লোর

Sheikh Hasina: শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, গণহত্যা মামলায় হাজির করার নির্দেশ

Bangladesh News: বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইবুনালের মুখ্য কৌঁসুলি হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কথা জানিয়েছেন।

ঢাকা: ক্ষমতা হারিয়ে দেশছাড়া হতে হয়েছে আগেই। এবার আরও বিপাকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি হল। বাংলাদেশের একটি আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সংরক্ষণ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের হত্যা মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। হাসিনা ছাড়াও আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের-সহ আরও অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। (Sheikh Hasina)

বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইবুনালের মুখ্য কৌঁসুলি মহম্মদ তাজুল ইসলাম হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কথা জানিয়েছেন। তিনি বলেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ১৮ নভেম্বরের মধ্যে গ্রেফতার করে তাঁকে আদালতে হাজির করতে হবে।" গণহত্যা মামলায় আরও ৫০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। (Bangladesh News)

জোরপূর্বক গায়েব করে দেওয়া, খুন, গণহত্যার ভূরি ভূরি মামলা জমা পড়েছে বাংলাদেশের আদালতে। হাসিনা এবং তাঁর দল আওয়ামি লিগের নেতাদের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ উঠেছে। হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনকালে মানবাধিকার লঙ্ঘন, ব্যাপক ধরপাকড়, বিনা বিচারে বন্দি করে রাখা এবং বিচার বহির্ভূত ভাবে হত্যার অভিযোগও রয়েছে। (Sheikh Hasina Arrest Warrant)

তাজুলের কথায়, "জুলাই থেকে অগাস্ট মাসে যাঁরা গণহত্যা, খুন, মানবতার বিরুদ্ধে অপরাধে যুক্ত ছিলেন, তাঁদের মাথায় হাসিনার হাত ছিল।" তাই আদালতের নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত তাঁর। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সেই যে বাংলাদেশ ছেড়েছিলেন হাসিনা, তার পর থেকে আর দেখা মেলেনি তাঁর। ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তিনি এবার সর্বসমক্ষে আসবেন কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

তাজুল জানিয়েছেন, 'অপরাধী'দের অনেকে এখনও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাই অনেকের নাম প্রকাশ করা হচ্ছে না। প্রভাবশালীদের গ্রেফতার না করা গেলে, তদন্ত পরিচালনা করা কঠিন হবে বলে আদালতে জানানো হয়েছিল। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইবুনালের কাছে দু'টি পৃথক আবেদন জমা পড়েছিল, একটি ছিল, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জুড়ে চলা হত্যাকাণ্ড নিয়ে। অন্য়টি, কাদের-সহ তদানীন্তন মন্ত্রিসভার ৪৫ জবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন।

আরও পড়ুন: Bangladesh National Holidays: মুজিব, মুক্তিযুদ্ধ সম্পর্কিত ৮ জাতীয় ছুটি বাতিল, ইতিহাস মুছে ফেলায় অভিযুক্ত বাংলাদেশের ইউনূস সরকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
BJP News Live : নিতীন নবীনের নতুন সর্বভারতীয় টিম ঘোষণা, বাংলা থেকে দায়িত্ব পেলেন ...
নিতীন নবীনের নতুন সর্বভারতীয় টিম ঘোষণা, বাংলা থেকে দায়িত্ব পেলেন ...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget