এক্সপ্লোর

Loudspeaker in Mosque: শব্দদূষণ রোধে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করতে অর্ডিন্যান্স জারি করুক কেন্দ্র, দাবি শিবসেনার

মসজিদে আজান, প্রার্থনা সম্প্রচার ঘিরে বিতর্ক দীর্ঘদিনের। সোনু নিগমের মতো নামী গায়ক মসজিদে মাইক ব্যবহার বন্ধের পক্ষে সওয়াল করে সোস্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন। কিন্তু দিনকয়েক আগে শিবসেনারই মুম্বই-দক্ষিণ শাখার প্রমুখ পান্ডুরং শাকপাল মুসলিম শিশুদের মধ্যে ‘আজান’ পাঠ প্রতিযোগিতার আয়োজন করার প্রস্তাব দেন, যা নিয়ে শোরগোল হয়।

মুম্বই: মসজিদে লাউডস্পিকার বাজানো বন্ধ করতে কেন্দ্রের কাছে দাবি জানাল শিবসেনা। দলীয় মুখপত্রে তারা বলেছে, শব্দ দূষণ বন্ধেই এই পদক্ষেপ নেওয়া হোক। দলীয় মুখপত্র ‘সামনা’-য় মহারাষ্ট্রের শাসক জোটের শরিক দলটি দাবি করেছে, বিষয়টি শব্দ দূষণ, পরিবেশ রক্ষার। উদ্ধব ঠাকরের দল সামনা-র সম্পাদকীয়তে বলেছে, শব্দদূষণ রোধে কেন্দ্রের অবশ্যই উচিত মসজিদে লাউডস্পিকারের ব্যবহার বন্ধ করতে অর্ডিন্যান্স জারি করা। মসজিদে আজান, প্রার্থনা সম্প্রচার ঘিরে বিতর্ক দীর্ঘদিনের। সোনু নিগমের মতো নামী গায়ক মসজিদে মাইক ব্যবহার বন্ধের পক্ষে সওয়াল করে সোস্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন। কিন্তু দিনকয়েক আগে শিবসেনারই মুম্বই-দক্ষিণ শাখার প্রমুখ পান্ডুরং শাকপাল মুসলিম শিশুদের মধ্যে ‘আজান’ পাঠ প্রতিযোগিতার আয়োজন করার প্রস্তাব দেন, যা নিয়ে শোরগোল হয়। বিজেপি এর তীব্র বিরোধিতা করে। কিন্তু শিবসেনা শাকপালের পক্ষ নিয়ে সওয়াল করে, বিজেপি আজানের প্রশংসা করায় শিবসেনা নেতার নিন্দা করছে, ঠিক যেমন দিল্লি সীমান্তে কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে জড়ো হওয়া চাষিদের ‘পাকিস্তানি সন্ত্রাসবাদী’ তকমা দেওয়া হচ্ছে! শিবসেনা আরও বলেছে, আন্দোলনরত কৃষকদের বেশিরভাগই প্রাক্তন সেনাকর্মী অথবা যাদের সন্তানরা এখন সীমান্ত রক্ষায় পাহারায় রয়েছেন। সামনা-য় এরপরই বলা হয়েছে, যারা কৃষকদের সন্ত্রাসবাদী বলছে,তাদের কাছ থেকে অবশ্য কী-ই বা আশা করা যায়? ট্রোল করে বলা হচ্ছে, শিবসেনা হিন্দুত্ব পরিত্যাগ করেছে, কিন্তু বিজেপি নেতাদের ঈদের খানা খাওয়ার ছবিও তো বেরচ্ছে! আমরা এ নিয়ে রাজনীতি করতে চাই না কেননা দেশের ২২ কোটি মুসলিম ভারতীয় নাগরিক। পাশাপাশি শিবসেনা এও বলেছে, গোনিধন বন্ধে একটি আইন পাশ হওয়া সত্ত্বেও বিজেপি শাসিত গোয়া ও উত্তরপূর্বের রাজ্যগুলিতে গোমাংস কেনাবেচা, খাওয়া সবই বৈধ! এটা যদি ভোটের জন্য তোষণ না হয়, তবে কী? দলীয় নেতা শাকপালের পক্ষে সওয়াল করে সম্পাদকীয়তে বলা হয়েছে, উনি তো শুধুমাত্র একটি মুসলিম ফাউন্ডেশনকে অনলাইনে ‘আজান’ পাঠের প্রতিযোগিতার প্রস্তাব দিয়েছেন যাতে মসজিদের বাইরে লোকের ভিড় না হয়, বাড়িতে বসে ডিজিটাল মাধ্যমে ধর্মীয় পরব উদযাপন করা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
NEET আন্দোলনের প্রধান মুখ ! মারাঠি মিডিয়াম স্কুলে পড়া অভিজিৎ দীপকে নিজে কতদূর পড়েছেন? কেমন রেজাল্ট?
NEET আন্দোলনের প্রধান মুখ ! মারাঠি মিডিয়াম স্কুলে পড়া অভিজিৎ দীপকে নিজে কতদূর পড়েছেন? কেমন রেজাল্ট?
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget