এক্সপ্লোর

Shocking Incident: 'ও আমাদের জন্য অপয়া', একরত্তি শিশুকে রাস্তায় ফেলে পালাল অমানবিক দম্পতি!

Toddler Dumped by Couple: কুসংস্কারের বলি শিশু, অপয়া ভেবে শিশুকে পরিত্যাগ

ভোপাল: একবিংশ শতাব্দীতে এসেও এমন হয়! যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মুঠোফোনে বিজ্ঞানের জয়জয়কার, যেখানে চাঁদ প্রদক্ষিণ করে ফিরছে মানুষ, মঙ্গলে পা রাখার প্রস্তুতি চলছে সেখানে একরত্তি শিশুকে 'অপয়া' দেগে রাস্তায় ফেলে দিচ্ছে 'মা-বাবা'!  

চাঞ্চল্যকর এক ঘটনায় স্তম্ভিত মধ্যপ্রদেশ। অভিযোগ, এক ব্যবসায়ী দম্পতি একটি ছোট শিশুকে অবৈধভাবে আনার পর ‘অপয়া’ সন্দেহে হাইওয়ের ধারে ফেলে রেখে চলে যায়। ঘটনাটি সামনে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটিকে উদ্ধার করে নিরাপদে রাখা হয়েছে এবং গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে এটি শিশু পাচারের সঙ্গেও জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। 

কী ঘটনা? কী ঘটেছে? 

পরিবার ও ব্যবসার জন্য “অশুভ” বয়ে আনছে এই শিশু এমন অভিযোগে শেওপুর জেলার ন্যাশনাল হাইওয়েতে নিজেদের আড়াই বছরের কন্যাকে ফেলে যাওয়ার অভিযোগে গুনা-ভিত্তিক এক ব্যবসায়ী ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। কীভাবে এই অমানবিক কাজ করল এ প্রশ্ন উঠতে দেখা যায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, গুনা-ভিত্তিক ওই দম্পতি শিশুটিকে আইনত দত্তক নেননি, বরং অভিযোগ উঠেছে যে তারা ইন্দোরের একটি অবৈধ নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ১ লক্ষ টাকায় তাকে কিনেছিলেন। 

আরও পড়ুন, বিরিয়ানি-তরমুজ খেয়ে মর্মান্তিক মৃত্যু গোটা পরিবারের! এক রাতের মধ্যে সব শেষ!

পুলিশ ভোপালে গাড়িটির সন্ধান পেয়ে দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে। তারা প্রথমে শিশুটিকে আইনত দত্তক নেওয়ার দাবি করলেও, দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে তারা স্বীকার করে যে মেয়েটিকে ইন্দোরের এক বিউটি পার্লারের মালিক ও তার সহযোগীদের কাছ থেকে কিনে এনেছিল।  

এই ঘটনা আবারও কুসংস্কারের ভয়াবহ দিক তুলে ধরেছে, যেখানে নিরীহ শিশুকেই বলি হতে হচ্ছে। সমাজের বিভিন্ন মহল থেকে এমন অমানবিক ঘটনার তীব্র নিন্দা করা হয়।                     

পাশাপাশি উঠে আসছে শিশু চক্রের অভিযোগ। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার থেকে শিশুদের সংগ্রহ করে দত্তক নেওয়ার ছদ্মবেশে ক্রেতাদের কাছে বিক্রি করে বলে মনে হচ্ছে। শিশুটির আসল বাবা-মাকে খুঁজে বের করতে এবং এই চক্রের মুখোশ খোলার তদন্ত চলছে এখন।                  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
Yogi Govt Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget