এক্সপ্লোর

Sikkim Accident : ২৫ দিন আগেই হয়েছে বিয়ে, স্বপ্নের সিকিমে হানিমুনে গিয়েই মর্মান্তিক পরিণতি

চুংথাং থেকে গ্যাংটক ফিরছিলেন পর্যটকরা। প্রবল বৃষ্টি চলছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তাও ছিল।  রাত ৯ টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। 


গ্যাংটক: বিয়ে হয়েছে কয়েক দিন আগেই। পাহাড় পছন্দ ছিল দুজনেরই। দাম্পত্য শুরুতেই তাই অনেক মিষ্টি স্মৃতির কোলাজ তৈরি করতে চেয়েছিলেন পাহাড়েই। কিন্তু ভালবাসার পাহাড়েই এখনও নিখোঁজ  নবদম্পতি। সিকিম জুড়ে এখন তাণ্ডব দেখাচ্ছে প্রকৃতি। নদী বইছে বিদ্যুৎগতিতে। খরস্রোতে ভেসে যাচ্ছে সবকিছু। প্রতিদিনই আসছে মর্মান্তিক সব খবর। প্রকৃতির ভয়াল রূপের কাছে অসহায় হয়ে পড়েছে মানুষ। দিকে দিকে নামছে ধস। 

সিকিমের মাঙ্গান জেলায় গত ২৯ মে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গ্যাংটক যাওয়ার পথে খাদে পড়ে যায় পর্যটক বোঝাই গাড়ি। গাড়ি ভেসে যায় খরস্রোতা তিস্তায়।  দুজনকে উদ্ধার করা গেলেও ৯ জনকে খুঁজেই পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে ছিলেন প্রতাপগড় জেলার এই নবদম্পতিও। প্রায় ১,০০০ ফুট উঁচু থেকে তিস্তা নদীতে পড়ে  হারিয়ে যান নবদম্পতি। 

২৯ বছরের কৌশলেন্দ্র প্রতাপ সিং তাঁর সদ্য বিয়ে করা বউ অঙ্কিতা সিংকে নিয়ে উত্তরপ্রদেশ থেকে বেড়াতে গিয়েছিলেন সিকিমে।   মাত্র ২৫ দিন আগে বিয়ে হয়েছে তাঁদের। ২৪ মে তাদের মধুচন্দ্রিমার জন্য রওনা দেন সিকিমে। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে ১১ জন পর্যটক ছিলেন। তাঁদের মধ্যে একজন গাড়ি চালাচ্ছিলেন। চুংথাং থেকে গ্যাংটক ফিরছিলেন পর্যটকরা। প্রবল বৃষ্টি চলছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তাও ছিল।  রাত ৯ টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। 

এই দুর্ঘটনায় ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর মিলেছে।  দুই জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে । কৌশলেন্দ্র এবং অঙ্কিতা সহ আটজন পর্যটকের এখনও খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে রয়েছে বিজেপির ওড়িশা মহিলা মোর্চার সম্পাদক ইতিশ্রী জেনাও।

সিকিম থেকে শেষ পাওয়া খবর অনুসারে, প্রতিকূল আবহাওয়ার জন্য লাচেন এবং চাতেনে আটকে রয়েছেন বহু পর্যটক। উদ্ধার প্রক্রিয়া এখনও শুরু করা যায়নি। খারাপ আবহাওয়ার ফলে আইএএফ হেলিকপ্টারও নামাতে পারেনি। মাঙ্গানের জেলাশাসক অনন্ত জৈন জানিয়েছেন, লাচেনে এখনও প্রায় ১৩০ জন পর্যটক আটকে আছেন। 

উত্তর সিকিমের লাচেনের ছাতেনে বড়সড় ক্ষতির মুখে পড়েছে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প। মৃত্যু হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ২ জওয়ান-সহ ৩ জনের।  তিস্তার ওপর ফিডাং বেইলি ব্রিজের বড় অংশের ক্ষতি হয়েছে। মাঙ্গন থেকে চুংথাঙে যেতে গেলে নির্ভর করতে হয় এই সেতুটির ওপর। ফলে সমস্যায় পড়েছেন পর্যটক থেকে এলাকার বাসিন্দারা।যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ব্রিজ মেরামতির কাজ।

সেরা শিরোনাম

Viral Video: প্রচণ্ড জোরে এসে সোজা গাছে ধাক্কা বাইকের, শূন্য লাফিয়ে ছিটকে গেল চালক-যাত্রী, ঘটনাস্থলেই মৃত্যু
প্রচণ্ড জোরে এসে সোজা গাছে ধাক্কা বাইকের, শূন্য লাফিয়ে ছিটকে গেল চালক-যাত্রী, ঘটনাস্থলেই মৃত্যু
Daler Mehendi: 'মদ খেয়ে গান গাইছেন, দয়া করে স্টেজ থেকে নেমে যান', দালের মেহেন্দির অনুষ্ঠানে 'বিতর্ক', কী ঘটেছে
'মদ খেয়ে গান গাইছেন, দয়া করে স্টেজ থেকে নেমে যান', দালের মেহেন্দির অনুষ্ঠানে 'বিতর্ক', কী ঘটেছে
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget