এক্সপ্লোর

SIR News Update : ফের SIR নিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের, এবার কী হতে চলেছে ?

Voter List Revision :  এবার হবে তৃতীয় পর্যায়ের কাজ। বৃহস্পতিবার কোথায়-কোথায় এই Special Intensive Revision বা SIR প্রক্রিয়া শুরু হবে তা ঘোষণা করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া (ECI) ।  

Voter List Revision :  ভোটার তালিকা সংশোধনে ফের SIR-এর ঘোষণা করল জাতীয় নির্বাচন কমশিন(ECI)। এবার হবে তৃতীয় পর্যায়ের কাজ। বৃহস্পতিবার কোথায়-কোথায় এই Special Intensive Revision বা SIR প্রক্রিয়া শুরু হবে তা ঘোষণা করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া (ECI) ।  

এবার হবে দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ
নতুন ঘোষণা অনুযায়ী, এবার দেশজুডে় এই ভোটার তালিকা সংশোধন বা SIR-এর কাজ হবে। শীঘ্রই দেশের ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision) শুরু হতে চলেছে। তবে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর ও লাদাখকে এই তালিকা থেকে আপাতত বাইরে রাখা হয়েছে। পাহাড়ি এলাকায় আবহাওয়া ও প্রশাসনিক জটিলতার কারণে এই অঞ্চলগুলিকে এর থেকে বাদ দেওয়া হয়েছে বলে খবর।

কেন এখন এই উদ্য়োগ কমিশনের
ইলেকশন কমিশনের আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে দেশে হাউজ লিস্টিং বা বাড়ির তালিকাভুক্ত করার প্রক্রিয়া চলছে। ডিজিটাল সেনসাসের মাধ্য়মে শুরু হয়েছে এই কাজ। সেই কারণে এর সঙ্গে ভোটার তালিকা সংশোধন বা বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision)-কে জুড়ে দেওয়া হয়েছে। বাস্তব পর্যায়ে যাতে এই দুই কাজে দক্ষ কর্মীর অভাব না হয়, তাই  ডিজিটাল সেনসাসের সঙ্গে এই কাজ এক সঙ্গে হবে। 

তৃতীয় পর্বে কতজনকে এই কাজ নিয়োগ করা হবে
নির্বাচন কমিশন জানিয়েছে, এই তৃতীয় পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখতে বিশাল বাহিনী মাঠে নামানো হচ্ছে। যেখানে বুথ লেভেল অফিসার (BLO) থাকছে প্রায় ৩.৯৪ লক্ষ। এই আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। এই SIR পর্যায়ে ভোটার সংখ্যা রয়েছে প্রায় ৩৬.৭৩ কোটি। এই ভোটারদের তথ্য খতিয়ে দেখবেন আধিকারিকরা। ইসিআই জানিয়েছে, এই পর্যায়ের তালিকায় দিল্লিকেও রাখা হয়েছে। আগামী ৭ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইলেকশন কমিশন। 

কেন এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে
নির্বাচন কমিশনের (ECI) মতে, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর ও লাদাখের নির্বাচনী সময়সূচি পরবর্তী পর্যায়ে আলাদা করে প্রকাশ করা হবে। আদমশুমারির দ্বিতীয় ধাপ সম্পন্ন হওয়ার পর উঁচু জায়গা ও তুষারাবৃত অঞ্চলগুলিতে আবহাওয়া-জনিত চ্যালেঞ্জের কারণে বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন আরও জানিয়েছে, কাজের সীমাবদ্ধতা ও ভূখণ্ডের দুর্গম পরিস্থিতির কারণে এই অঞ্চলগুলিতে নির্বাচনী কাজ আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। গ্রাউন্ড লেভেলের কর্মী মোতায়েন সম্ভব হলেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

এই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, “আমি সকল ভোটারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা যেন ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR)-এর তৃতীয় পর্বে অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন ও আপনাদের Enumeration Form জমা দেন।”

আরও পড়ুন : ৬৯,০০০ থেকে ১,১২,০০০ টাকা হবে বেতন ?  পিওন থেকে শিক্ষক.. কারা পাবেন কত, অষ্টম বেতন কমিশনে কী আপডেট

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'

ভিডিও

Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের
Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget