এক্সপ্লোর

Anna Hazare On Arvind Kejriwal : গ্রেফতার একসময়ের আন্দোলন-সঙ্গী কেজরিওয়াল, কী বললেন আন্না হাজারে ?

Arvind Kejriwal Arrested: ২০১১ সালে তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন আন্না হাজারে। সেই সময় আন্নার আন্দোলনে শামিল হন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি : তাঁর আন্দোলনে একসময় যোগ দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এবার দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে মন্তব্য করলেন সেই আন্না হাজারে (Anna Hazare)। নিজের "কর্মের" জন্য কেজরিওয়ালের এই গ্রেফতারি বলে মন্তব্য করলেন সমাজকর্মী। আজ তিনি বলেন, 'আমি খুবই হতাশ এটা ভেবে যে অরবিন্দ কেজরিওয়াল যিনি একসময় আমার সঙ্গে কাজ করতেন, মদের বিরুদ্ধে তাঁর আওয়াজ তুলেছিলেন, সেই কেজরিওয়াল এখন মদ নিয়ে নীতি নির্ধারণ করছেন। নিজের কাজের জন্যই উনি গ্রেফতার হয়েছেন।'

২০১১ সালে তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন আন্না হাজারে। সেই সময় আন্নার আন্দোলনে শামিল হন অরবিন্দ কেজরিওয়াল। সেই আন্দোলনের হাত ধরেই খ্যাতির শিরোনামে উঠে আসেন তিনি। ২০১২ সালে নিজের রাজনৈতিক দলও গঠন করেন কেজরিওয়াল। পরে মুখ্যমন্ত্রীর দৌড়ে শামিল হন আপ সুপ্রিমো।

হেমন্ত সোরেনের পর অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Policy) গতকাল দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজের পরেই আপ প্রধানকে প্রথমে জিজ্ঞাসাবাদ, পরে গ্রেফতার করা হয়। গ্রেফতারির জেরে ইডি-র সদর দফতরের লকআপে রাত কাটাতে হয় কেজরিওয়াল। রাতে তাঁকে কোনও জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে খবর সূত্রের। এদিকে তাঁর গ্রেফতারি ঘিরে ভোটের মুখে তপ্ত দিল্লি। দিল্লির বিভিন্ন জায়গায় আম আদমি পার্টি বিক্ষোভ দেখায়। পুলিশের সঙ্গে আপ নেতা-কর্মীদের তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়। দিল্লির মন্ত্রী অতিশীর সঙ্গে বচসা-ধস্তাধস্তিতে জড়ায় পুলিশ।

এদিকে আজ সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার করে নেন আপ সুপ্রিমো। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন করেন তিনি। পরে সেই আবেদন প্রত্যাহার করে নেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে জানান, নিম্ন আদালতে মামলার শুনানি হবে, সে জন্য আবেদন প্রত্যাহার।

আবগারি মামলায় এর আগে বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে গ্রেফতার করেছে ইডি। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি। তার আগে দিল্লির প্রাক্তন উপ মুখ্য়মন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। তার আগে আপের রাজ্য়সভার সাংসদ সঞ্জয় সিংকেও গ্রেফতার করা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget