এক্সপ্লোর

National Space Day: ‘হনুমানজি’ই প্রথম মহাকাশচারী, ন্যাশনাল স্পেস ডে-তে পড়ুয়াদের বোঝালেন BJP সাংসদ অনুরাগ ঠাকুর

Anurag Thakur: শনিবার জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে হিমাচল প্রদেশের উনায় একটি PM Shri School-এর পড়ুয়াদের সামনে বক্তৃতা করছিলেন অনুরাগ।

নয়াদিল্লি: মহাকাশ অভিযানে একের পর এক মাইলফলক তৈরি হচ্ছে। কিন্তু এর সূচনা ঘটেছিল ইউরি গ্যাগারিনের হাত ধরে। পৃথিবী থেকে তিনিই প্রথম মহাকাশে গিয়েছিলেন। কিন্তু বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দাবি, 'হনুমানজি'ই প্রথম মহাকাশচারী। শুধু নিজের মতামত জানালেন না তিনি। পড়ুয়াদের সেকথা বোঝালেনও। (Anurag Thakur)

শনিবার জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে হিমাচল প্রদেশের উনায় একটি PM Shri School-এর পড়ুয়াদের সামনে বক্তৃতা করছিলেন অনুরাগ। সেখানে জাতীয় শিক্ষানীতির উপকারিতাও বোঝান তিনি। আর সেখানেই মহাকাশ অভিযানের প্রসঙ্গ পাড়েন। (National Space Day) সেখানে পড়ুয়াদের সঙ্গে অনুরাগের কথোপকথন এই রূপ ছিল-

অনুরাগ: কে প্রথম মহাকাশে গিয়েছিলেন? 

পড়ুয়ারা: নীল আর্মস্ট্রং।

অনুরাগ: আমার ধারণা হনুমানজি।

হাসিমুখে নিজের জবাব ব্যাখ্যাও করেন অনুরাগ। তিনি বলেন, "আমরা এখনকার হিসেবে নিজেদের দেখছি। হাজার হাজার বছর আগের ঐতিহ্য না জানলে জ্ঞান, সংস্কৃতিতে আমরা এই জায়গাতেই থাকব, ইংরেজরা যা বুঝিয়েছে তা-ই বুঝব আমরা। তাই প্রধান শিক্ষক এবং আপনাদের সকলকে অনুরোধ করব, পাঠ্যবইয়ের বাইরে বেরোন, আমাদের দেশের দিকে, ঐতিহ্য, জ্ঞানের দিকে তাকান। ওই দৃষ্টিভঙ্গিতে দেখলে আরও অনেক কিছু জানতে পারবেন।"

রামায়ণে সূর্য দেখে হনুমানের লাফ দেওয়ার কাহিনি রয়েছে। সেই প্রসঙ্গেই অনুরাগ এমন মন্তব্য করলেন কি না, প্রশ্ন উঠছে।অনুরাগের বক্তব্যের ওই অংশ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই অনুরাগের তীব্র নিন্দা করেছেন। ইচ্ছাকৃত ভাবে তিনি পড়ুয়াদের বিভ্রান্ত করছেন, অপতথ্য় সরবরাহ করছেন বলে অভিযোগ করছেন অনেকেই। বেছে বেছে জাতীয় মহাকাশ দিবসে অনুরাগের এমন মন্তব্য উড়িয়ে দেওয়ার মতো নয় বলে মনে করছেন কেউ কেউ। সাংসদ হিসেবে অনুরাগের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে।

ঘটনাচক্রে অনুরাগ যখন এই মন্তব্য করছেন, সেই সময়ই দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে মহাকাশ থেকে ঘুরে এসেছেন শুভাংশু শুক্ল। ভারত নিজস্ব স্পেস স্টেশন গড়ার দিকে এগিয়ে চলেছে। একদিকে বিজ্ঞানীরা যেখানে একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন, সেখানে ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তোলার পরিবর্তে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে অনুরাগের বিরুদ্ধে। ভিডিওটি অনেকেই রিপোস্ট করেছেন। এমনকি অনুরাগ নিজেও ভিডিওটি নিজের হ্যান্ডল থেকে পোস্ট করেন X-এ। উল্লেখ্য, নীল আর্মস্ট্রংও প্রথম মহাকাশচারী নন। তিনি চাঁদে পদার্পণকারী প্রথম মহাকাশচারী। মহাকাশে প্রথম পা রাখেন রাশিয়ার ইউরি গ্যাগারিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US India Relations: ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ABP Ananda Top 10, 8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget