এক্সপ্লোর

Sonam Wangchuk : নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের প্রসঙ্গ টেনে তাৎপূর্যপূর্ণ মন্তব্য সোনম ওয়াংচুকের, 'সরকারকে আরও ভালভাবে...'

Sonam Wangchuk on Protests : শনিবার এমনই মন্তব্য করেছেন জলবায়ু কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক।

মুম্বই : সরকারের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিবাদ একটি চমৎকার মাধ্যম। শনিবার এমনই মন্তব্য করেছেন জলবায়ু কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তিনি নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের অস্থিরতার উদাহরণ টেনে বলেন, জনগণের ক্ষোভ বা অসন্তোষ শান্তিপূর্ণভাবে প্রকাশের সুযোগ না দিলে কী ঘটতে পারে, তা এসব ঘটনা থেকেই বোঝা যায়। মুম্বইয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে হাসিখুশিতে প্রতিবাদ প্রদর্শনের অনুমতি দেওয়া হয় এবং তা করা হয় সরাসরি পার্লামেন্টের সামনেই। ওয়াংচুকের দাবি, অনেক দেশেই পার্লামেন্টের সামনের অংশই প্রতিবাদের প্রধান কেন্দ্রস্থল হিসেবে ব্যবহৃত হয়। ইংল্যান্ড, নরওয়ে ও সুইডেনের মতো দেশগুলিতে পার্লামেন্টের ঠিক সামনেই প্রতিবাদ করার অনুমতি রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, "ভারতে প্রতিবাদের স্থান পার্লামেন্ট থেকে অনেক দূরে থাকে... এমনকী যন্তর মন্তরের (নয়াদিল্লি) মতো জায়গাটিও পার্লামেন্ট থেকে অনেক দূরে।" ওয়াংচুক আরও বলেন, "সুতরাং, প্রতিবাদ হল একটি কার্যকর মাধ্যম- এক ধরনের ফিডব্যাক বা 'প্রেশার ভালভ'—যা সরকারকে আরও ভালভাবে কাজ করতে উদ্বুদ্ধ করতে পারে, যদি তারা বিষয়টিকে সেভাবে দেখে।"

নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) যখন যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের ডাক দিচ্ছে, তখন কেন্দ্রীয় সরকারের কঠোর পদক্ষেপের প্রেক্ষাপটে তাঁর মন্তব্য তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের অনুমতি না দেওয়ার জন্য বিরোধী দল কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে। ওয়াংচুক বলেন, "বিক্ষোভ প্রদর্শনের সুযোগ না দিলে কী ঘটে, তা দেখুন। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের উদাহরণই তো সামনে রয়েছে- যেখানে মানুষের ক্ষোভ বা অসন্তোষ শান্তিপূর্ণভাবে প্রকাশের সুযোগ দেওয়া হয়নি।"

তিনি বলেন, প্রতিবাদ কর্মসূচি আয়োজনের জন্য কোনও অনুমতির প্রয়োজন হওয়া উচিত নয়। ওয়াংচুকের মতে, অনুমতি কেবল শহরের অন্যান্য কার্যক্রম- যেমন বিভিন্ন উৎসব-তদারকির ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ওয়াংচুক জোর দিয়ে বলেন, রাস্তায় শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোই সঠিক পথ, কারণ সংবিধান নাগরিকদের এই অধিকার দিয়েছে। সিজেপি (CJP) নেতাদের-সহ প্রতিবাদকারীদের গ্রেফতারির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বার্তা বহনকারীকে শাস্তি দেবেন না, বরং বার্তাটি গ্রহণ করুন।" এর আগে, নিট (NEET) পরীক্ষায় অনিয়মের অভিযোগে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলনের সমর্থনে ওয়াংচুক ২৬ দিনব্যাপী অনশন করেছিলেন।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget