এক্সপ্লোর

Sonu Sood helps Suresh Raina : "১০মিনিটে অক্সিজেন পৌঁছাচ্ছে", রায়নার পাশে সোনু

এবার টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটারের পাশে দাঁড়ালেন বলিউড হাঙ্ক সোনু সুদ। টুইটারে ৬৫ বছরের আত্মীয়ের জন্য অক্সিজেন সিলিন্ডার চেয়েছিলেন রায়না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ট্যাগ করে এই বার্তা দিয়েছিলেন তিনি। যা দেখেই উত্তর দেন সোনু।

লখনউ : এবার টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটারের পাশে দাঁড়ালেন বলিউড হাঙ্ক সোনু সুদ। টুইটারে ৬৫ বছরের আত্মীয়ের জন্য অক্সিজেন সিলিন্ডার চেয়েছিলেন রায়না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ট্যাগ করে এই বার্তা দিয়েছিলেন তিনি। যা দেখে উত্তর দেন সোনু। রায়নাকে জানান, ১০ মিনিটের মধ্যেই অক্সিজেন পৌঁছে যাচ্ছে।

কোভিডকালে ফের ত্রাতা হয়ে দাঁড়ালেন বলিউডের "বড়ে দিলওয়ালে"। এবার টিম ইন্ডিয়ার প্রাক্তন সদস্য সুরেশ রায়নার আর্তি শুনলেন সোনু। মিরাটের প্রবীণ আত্মীয়ের জন্য যোগীর কাছে আবেদন করেছিলেন সুরেশ রায়না। টুইটারে তিনি লেখেন, ''আমার কাকিমার জন্য মিরাটে জরুরি ভিত্তিতে একটা অক্সিজেন সিলিন্ডার চাই। ৬৫ বছরের মহিলার ফুসফুসে সংক্রমণ রয়েছে।''

চেন্নাই সুপার কিংস তারকার এই টুইট দেখে উত্তর দেন সোনু। রায়নাকে তিনি জানান, ''১০ মিনিটে অক্সিজেন সিলিন্ডার পৌঁছাচ্ছে ভাই।'' দাবাং স্টারের এই সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানাতে ভোলেননি রায়না। সোনুকে পাল্টা টুইটে তিনি লেখেন, ''সোনু পাজি আপনার এই সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো।''

দেশের কোভিড পরিস্থিতি বলছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে প্রতিদিন বেড়েই চলেছে সংক্রমিতের সংখ্যা। করোনা রোগীর সংখ্যা বাড়ায় বিভিন্ন হাসাপাতালে বেডের অভাব দেখা দিয়েছে। খাস রাজধানীতে হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে একাধিক কোভিড রোগীর। সেই পরিস্থিতিতে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে সবাইকে সাহায্য করে চলেছেন সোনু। তারই প্রতিফলন দেখা গেল শুক্রবার। খোদ প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে সাহায্যের জন্য এগিয়ে এলেন তিনি।

অতীতেও কোভিডে আক্রান্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই বলিউড স্টার। করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার, রেমডিসিভির, প্লাজমা এমনকী হাসপাতালে ভর্তির ব্যবস্থা পর্যন্ত করেছেন। সম্প্রতি সোনু সুদের একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায়, বলি তারকার বাড়ির সামনে সাহায্যের জন্য ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। বৃহস্পতিবারই একটি ভিডিয়ো পোস্ট করেন সোনু। যেখানে তিনি লিখেছেন, ''ভারতের জন্য অক্সিজেন আসছে। স্টে স্ট্রং ইন্ডিয়া। আমার তরফ থেকে অক্সিজেন এবার আপনাদের কাছে যাচ্ছে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crude Oil Import: ইরান থেকে আসছে তেলবোঝাই জাহাজ, ৭ বছর পর, গুজরাত পৌঁছনোর কথা, আগের পরিস্থিতি ফিরবে কি?
ইরান থেকে আসছে তেলবোঝাই জাহাজ, ৭ বছর পর, গুজরাত পৌঁছনোর কথা, আগের পরিস্থিতি ফিরবে কি?
News Live Blog: ফের CEO দফতরের সামনে তুলকালাম! ৬ এপ্রিলই চূড়ান্ত তালিকা, সুপ্রিম কোর্টে SIR শুনানিতে জানাল নির্বাচন কমিশন
ফের CEO দফতরের সামনে তুলকালাম! ফের খারাপ আবহাওয়ার জন্য নবগ্রামে নামতে পারল না মুখ্যমন্ত্রীর কপ্টার
Suvendu Adhikari: 'এসব করে লাভ নেই, এবারে হবে না ভাই, ২১-এর মতো করতে দেব না', কেন বললেন শুভেন্দু অধিকারী?
'এসব করে লাভ নেই, এবারে হবে না ভাই, ২১-এর মতো করতে দেব না', কেন বললেন শুভেন্দু অধিকারী?
News Live Updates: প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে টিকিট বিক্রির অভিযোগ, রণক্ষেত্র বিধানভবন, মাথা ফাটল ১ কর্মীর
প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে টিকিট বিক্রির অভিযোগ, রণক্ষেত্র বিধানভবন, মাথা ফাটল ১ কর্মীর

ভিডিও

Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ২ : ফর্ম ৬ নিয়ে CEO অফিসের সামনে তুলকালাম । সম্মুখ সমরে TMC-BJP
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ১ : বদলালো না বদলির নির্দেশ, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের
West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.০৩.২৬) :চলছিল শ্যুটিং? নাকি 'প্যাক-আপ'-এর পর ঘটনা? প্রোডাকশন টিম আর পরিচালকের পরস্পরবিরোধী দাবিতে বাড়ছে রহস্য

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
Stock Marker Update:  খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
UP Viral News: চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
New Labour Code: দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
Rahul Arunoday Death: রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার?
রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার? "মিথ্যে বলছেন", সরাসরি তোপ অভিনেত্রী অঞ্জনা বসুর!
Embed widget