এক্সপ্লোর

এবার পরিযায়ী শ্রমিকদের কাজের খবরাখবরের অ্যাপ চালু সোনু সুদের, নাম ‘প্রবাসী রোজগার’

সোনু জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর বন্দোবস্ত করতে গিয়ে ওঁদের বলতে শুনতেন যে, কোভিড-১৯ অতিমারীর কঠিন সময়ে ওঁরা সঠিক, উপযুক্ত কাজ খুঁজছেন।

নয়াদিল্লি: কোভিড-১৯ উদ্ভূত সময়ে বিভিন্ন শহরে আটকে থাকা বিপর্যস্ত পরিযায়ী শ্রমিকদের ট্রেন, বাসে ঘরে ফেরানোর পর এবার ‘প্রবাসী রোজগার’ নামে নিখরচায় অনলাইন প্ল্যাটফর্মের সূচনা করলেন সোনু সুদ যেখানে কর্মসংস্থান সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও যাবতীয় সুলুকসন্ধান মিলবে। দেশব্যাপী বিভিন্ন সেক্টরের শ্রমিক, কর্মচারীরা যাতে সঠিক কাজের সুযোগ খুঁজে পান, সেজন্য় একটি অ্য়াপ চালু করেছেন তিনি। সোনু জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর বন্দোবস্ত করতে গিয়ে ওঁদের বলতে শুনতেন যে, কোভিড-১৯ অতিমারীর কঠিন সময়ে ওঁরা সঠিক, উপযুক্ত কাজ খুঁজছেন। সোনু বলেছেন, গত কয়েক মাসে এই উদ্যোগ বাস্তবায়িত করার পিছনে অনেক ভাবনাচিন্তা, পরিকল্পনা, প্রস্তুতি রয়েছে, যাতে সুনিশ্চিত হয়, এটা সততার সঙ্গে হবে এবং দেশে ইতিমধ্যে এ ব্যাপারে যে কাজ হয়েছে, তাকে ভিত্তি করেই এগনো হবে। এক বিবৃতিতে তিনি বলেছেন, গরিবি রেখার নিচে থাকা যুবকদের কর্মদক্ষতা বাড়ানো, কর্মক্ষেত্রে ঢোকানোর ব্যাপারে তৃণমূল স্তরে কাজ করা বিভিন্ন শীর্ষ সংগঠন, এনজিও, সমাজসেবী সংগঠন, সরকারি কর্মকর্তা, কৌশল নির্মাতা বিশেষজ্ঞ, প্রযুক্তিগত স্টার্ট আপ এবং সর্বোপরি যে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে সাহায্য করেছি, তাদের সবার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। গ্রামে কমিউনিটি সংগঠনগুলি পরিযায়ী শ্রমিকদের সঠিক কাজের সুযোগ খুঁজে বের করায় তাঁর উদ্যোগকে সাহায্য করবে বলে জানান সোনু। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপে নির্মাণ, বস্ত্র, স্বাস্থ্য পরিষেবা, ইঞ্জিনিয়ারিং, বিপিও, সিকিউরিটি, অটোমোবাইল, ই-কমার্স, লজিস্টিক সেক্টরের ৫০০-র ওপর নামী কোম্পানির খবরাখবর থাকবে যারা কাজের খবর থাকলে জানাবে। পাশাপাশি ‘প্রবাসী রোজগার’-এ স্পোকেন ইংলিশ সমেত বিশেষ জব ট্রেনিং কর্মসূচিও চালানো হবে। এ ব্যাপারে নয়াদিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোয়েম্বাত্তুর, আমদাবাদ, তিরুঅনন্তপুরমে 24x7 হেল্পলাইনও বসানো হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Bangladesh Unrest : ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Musk On Jensen Huang: জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
Akhilesh Yadav: অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget