এক্সপ্লোর

Atiq Ahmed Shot Dead : আতিক আহমেদ হত্যার পর সাংবাদিকদের জন্য SOP তৈরির প্রস্তুতি কেন্দ্রের !

SOPs for journalists : সাংবাদিকদের নিরাপত্তার জন্য SOP বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

নয়াদিল্লি : গ্যাংস্টার তথা রাজনীতিক আতিক আহমেদ (Atiq Ahmed) হত্যার পর সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে পদক্ষেপ কেন্দ্রের। প্রয়াগরাজে (Prayagraj) তিন আততায়ী সাংবাদিক সেজে এসে আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফকে গুলি করে খুন করে । এরপরই সাংবাদিকদের নিরাপত্তার জন্য SOP বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র গাইডেন্সে স্বরাষ্ট্র মন্ত্রক সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্ত SOP ঠিক করবে। শনিবার রাতে তিন আততায়ী সাংবাদিক সেজে এসে আতিক ও তাঁর ভাই আশরফকে গুলি করে খুন করে। তার পরেই এই পদক্ষেপের সিদ্ধান্ত। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দুই ভাই আতিক ও আশরফকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়। সেই সময় তাঁদের মেডিক্যাল চেকআপের জন্য স্থানীয় মেডিক্যাল কলেজে নিয়ে যাচ্ছিল পুলিশ। 

আতিক-আশরফ খুন

এনকাউন্টারে ছেলে আসাদের পর, গতকাল পুলিশের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময়, গুলি করে খুন করা হয় উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফকে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ
পুলিশ। সাসপেন্ড করা হয়েছে ধৃত আতিকের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৭ জন পুলিশ কর্মীকে। গ্যাংস্টার খুনের পর, গোটা উত্তরপ্রদেশজুড়েই জারি হয়েছে ১৪৪ ধারা। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। 

সমাজবাদী পার্টির ৫ বারের বিধায়ক ছিলেন গ্যাংস্টার আতিক আহমেদ। উত্তরপ্রদেশের ফুলপুর কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির সাংসদও হন। মাফিয়া থেকে রাজনীতিক হয়ে ওঠা আতিক ২০০৫ সালে বিএসপি বিধায়ক রাজু পালকে খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজু খুনের সাক্ষী উমেশ পালের খুনেও নাম জড়ায় আতিক ও তাঁর ছেলে আসাদের। 

আতিকের বিরুদ্ধে একশোটিরও বেশি মামলা ছিল। উমেশ খুনে অভিযুক্ত গ্যাংস্টার আতিকের ছেলে আসাদের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৫ লক্ষ টাকা। ২ দিন আগে এনকাউন্টারে মৃত্যু হয় আসাদের। গতকাল প্রয়াগরাজে মেডিক্যাল পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময়, পুলিশের ঘেরাটোপে থাকা আতিক আহমেদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জে থেকে গুলি করে খুন করা হয়। গুলিতে মৃত্য়ু হয় আতিকের ভাই আশরফেরও।

আরও পড়ুন ; আতিক-আশরফ খুনের পর প্রয়াগরাজে জারি ১৪৪ ধারা, ১৭ পুলিশ কর্মীকে সাসপেন্ড করল যোগী-প্রশাসন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Heatwaves: তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget