এক্সপ্লোর

Atiq Ahmed: আতিক-আশরফ খুনের পর প্রয়াগরাজে জারি ১৪৪ ধারা, ১৭ পুলিশ কর্মীকে সাসপেন্ড করল যোগী-প্রশাসন

Atiq Ahmed Murder Case: গ্যাংস্টার খুনের পর, গোটা উত্তরপ্রদেশজুড়েই জারি হয়েছে ১৪৪ ধারা। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। 

উত্তরপ্রদেশ: এনকাউন্টারে ছেলে আসাদের পর, এবার পুলিশের সামনে, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময়, গুলি করে খুন করা হল উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই আসরফকে। 

এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। সাসপেন্ড করা হয়েছে ধৃত আতিকের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৭ জন পুলিশ কর্মীকে। গ্যাংস্টার খুনের পর, গোটা উত্তরপ্রদেশজুড়েই জারি হয়েছে ১৪৪ ধারা। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। 

সমাজবাদী পার্টির ৫ বারের বিধায়ক ছিলেন গ্যাংস্টার আতিক আহমেদ। উত্তরপ্রদেশের ফুলপুর কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির সাংসদও হন। মাফিয়া থেকে রাজনীতিক হয়ে ওঠা আতিক ২০০৫ সালে বিএসপি বিধায়ক রাজু পালকে খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজু খুনের সাক্ষী উমেশ পালের খুনেও নাম জড়ায় আতিক ও তাঁর ছেলে আসাদের।আতিকের বিরুদ্ধে একশোটিরও বেশি মামলা ছিল। উমেশ খুনে অভিযুক্ত গ্যাংস্টার আতিকের ছেলে আসাদের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৫ লক্ষ টাকা। ২ দিন আগে এনকাউন্টারে মৃত্যু হয় আসাদের। 

গতকাল প্রয়াগরাজে মেডিক্যাল পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময়, পুলিশের ঘেরাটোপে থাকা আতিক আহমেদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জে থেকে গুলি করে খুন করা হয়। গুলিতে মৃত্য়ু হয় আতিকের ভাই আসরফেরও। 

পুলিশের দাবি, প্রয়াগরাজে মেডিক্যাল করাতে আনার সময় আতিক আহমেদের উপর হামলা হয়। পুলিশ হেফাজতে থাকাকালীনই আতিককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় আতিক ও তাঁর ভাই আশরফের।

আরও পড়ুন, আতিক শ্যুটআউটে যোগীর পুলিশকে নিশানা! CBI তদন্ত দাবি বাবুল সুপ্রিয়র

বিএসপি বিধায়ক রাজু পাল খুনে অভিযুক্ত ছিলেন প্রাক্তন সাংসদ আতিক আহমেদ। রাজু খুনের সাক্ষী উমেশ পাল খুনেও নাম জড়ায় আতিক ও তাঁর ছেলে আসাদের। উমেশ খুনে অভিযুক্ত আসাদের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।

আতিকের আইনজীবী বিজয় মিশ্র একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, জনতার মধ্যে থেকে কেউ একজন এসে আতিক আহমেদ ও তাঁর ভাইকে গুলি করে। ক্লোজ রেঞ্জ থেকে গুলি করা হয়। তাঁদের যখন গুলি করে খুন করা হয়, সেই সময় পাশেই ছিলেন তিনি। ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে তাঁর দাবি। 

ঘটনার ভিজুয়ালে দেখা যাচ্ছে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হাঁটছেন আতিক আহমেদ ও তাঁর ভাই। সেই সময় কেউ একজন গ্যাংস্টারের মাথায় গুলি করে। পরের মুহূর্তেই তাঁর ভাইকেও গুলি করে খুন করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget