এক্সপ্লোর

Sputnik V Update: ২০ জুনের পরই দিল্লিতে পৌঁছবে স্পুটনিক-ভি, আশ্বাস কেজরিওয়ালের

এ দিন তিনি বলেন, 'আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে, 'আগামী ২০ জুনের পরপরই উৎপাদনকারী সংস্থা আমাদের ভ্যাকসিন পাঠাবে।

নয়াদিল্লি: জুন থেকে দিল্লিতে মিলবে রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিত-ভি। সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, 'উৎপাদনকারী সংস্থা আশ্বাস দিয়েছে, ২০ জুনের পরেই রাজধানীতে পৌঁছে যাবে এই ভ্যাকসিন।' 

এ দিন তিনি বলেন, 'আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে, 'আগামী ২০ জুনের পরপরই উৎপাদনকারী সংস্থা আমাদের ভ্যাকসিন পাঠাবে। ইতিমধ্যেই রাশিয়া থেকে ভ্যাকসিন তৈরির উপকরণ আনা হচ্ছে। অগাষ্টে ভারতেই উৎপাদন হবে ভ্যাকসিন। তবে তার আগে যেকটি তৈরি করা ডোজ ভারতে আসবে তারমধ্যে থেকেই কিছু ডোজ পাঠানো হবে দিল্লিতে।'

কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের পর তৃতীয় ভ্যাকসিন হিসেবে ভারতে আপৎকালীন ব্যবহারের ছাড়পত্র পেয়েছে মস্কোর গ্যামেলিয়া ইন্সস্টিটিউটের তৈরি স্পুটিনিক ভি। বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন হিসেবে দাবি করা হয় এই ভ্যাকসিনকে। 

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর সঙ্গে চুক্তি করে হায়দরাবাদের রেড্ডিজ ল্যাব, এ দেশে স্পুটনিকের ৩০ কোটি ডোজ তৈরি করবে। যার মধ্য়ে ১০ কোটি পাবে ভারত। আগামী অগাস্ট থেকেই ভারতে ভ্য়াকসিন তৈরির কাজ শুরু হবে। 

এপ্রিলের শেষ এবং মে মাসের শুরুর দিকে দিল্লির কোভিড পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। অক্সিজেন, হাসপাতাল বেডের অভাবে বাড়তে থাকে মৃত্যু মিছিল। দফায় দফায় লকডাউনে আপাতত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রিত বলেই জানাচ্ছে দিল্লি সরকার। উল্লেখ্য, ১ মে থেকে দিল্লিতে তৃতীয় দফার টিকাকরণ অভিযান শুরুর পরেও পর্যাপ্ত ডোজের অভাবে ১৮-৪৪ বছর বয়সীদের টিকাকরণ বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে কেন্দ্রের কাছে একাধিকবার চিঠিও দেওয়া হয়েছে বলে জানান কেজরিওয়াল। 

তবে স্পুটনিক-ভি আসার পর ভ্যাকসিনের আকাল কিছুটা হলেও সামাল দেওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। স্পুটনিক ভি দুটি ০.৫ এমএলের দুটি ডোজে ২১ দিনের ব্যবধানে দেওয়া হবে। বিশেষজ্ঞরা দাবি করেছেন, এই ভ্যাকসিনের কার্যক্ষমতা ৯০ শতাংশের বেশি। নির্দেশিকা অনুসারে, তরল অবস্থায় এই টিকাকে মাইনাস ১৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখতে হবে। তবে ফ্রিজ-ড্রায়েড অবস্থায় তা ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যাবে। ফলে এর মজুত ও পরিবহণ সহজসাধ্য।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
ABP Ananda Top 10,20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget