এক্সপ্লোর

Teachers' Transfer Cancelled : তৃণমূলে যোগ দেওয়ার পরেই বিষপান করা শিক্ষিকাদের বদলি বাতিল !

Transfer order of teachers : মাস কয়েক আগে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পাঁচ শিক্ষিকা...

কলকাতা : তৃণমূলে যোগ দেওয়ার পরেই বিষপান করা শিক্ষিকাদের বদলি বাতিল। দূরের জেলায় বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষপান করেছিলেন তাঁরা শিশু-মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ৫ শিক্ষিকা। পরে ৫ শিক্ষিকা-সহ আন্দোলনকারীরা যোগ দেন তৃণমূলে। আজই ৫ শিক্ষিকা-সহ ৭জনের বদলি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা ‘ক্ষমা চেয়ে অনুরোধ করেছিলেন, তাই বদলি বাতিল।’ আবেদনের ভিত্তিতে বদলি বাতিল করা হয়েছে বলে দাবি সরকারি সূত্রের।

মাস কয়েক আগে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পাঁচ শিক্ষিকা। বিক্ষোভের সময় বিষপান করে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন তাঁরা। সে দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বাড়ির সামনেও বিক্ষোভ চালান। সম্প্রতি তৃণমূলে যোগ দেন ওই পাঁচ জন। ব্রাত্য বসুই তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।

সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে বিষপানকারী শিক্ষিকারা শেষমেষ তৃণমূলে   (TMC) যোগ দেন। ডায়মন্ডহারবারে যোগদান অনুষ্ঠান হয়। ডায়মন্ড হারবারে তৃণমূলের সভাতেই যোগ দেন শিক্ষক নেতা মইদুল ইসলামও (Maidul Islam)।

আরও পড়ুন ; তৃণমূলে যোগ দিলেন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা ৫ জন-সহ দু-হাজার শিক্ষিকা

গত ২৪ অগাস্ট বিক্ষোভ-প্রতিবাদের মাঝে হঠাৎই ‘বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা’ করেন ৫ শিক্ষিকা। যে পাঁচ শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার (Suicide) চেষ্টা করেছিলেন, তাঁরা সকলেই পশ্চিমবঙ্গ (West Bengal) শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্য। বদলি-সহ একাধিক দাবি নিয়ে বিকাশ ভবনের (Bikash Bhawan) সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন শিক্ষক ঐক্য মঞ্চের সদস্যরা। আন্দোলন চলাকালীন বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। ধস্তাধস্তিতে বিকাশ ভবনের মূল ফটক টপকে ভেতরে ঢুকে পড়েন ওই পাঁচ শিক্ষিকা। এরপরই কার্যত সকলকে অবাক করেই হাতে থাকা বোতল থেকে বিষ খেতে শুরু করেন তাঁরা। যা দেখতে পেয়ে দ্রুত পরিস্থিতি সামাল দেয় পুলিশ। সঙ্গে সঙ্গে ওই পাঁচ শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে (Bidhannagar Sub-Divisional Hospital) নিয়ে যাওয়া হয়। ৩ শিক্ষিকাকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে (NRS Hospital)।  ওই পাঁচ শিক্ষিকার বিরুদ্ধে পুলিশ জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। তাঁরা সকলেই বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এরপর ওই শিক্ষিকারা অভিযোগ করেন বিক্ষোভ-প্রতিবাদে সামিল হওয়ার জেরে তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে। যার মধ্যে অনেকেই চুক্তিভিত্তিক শিক্ষিকা। তাঁরা অভিযোগ করেছিলেন, দক্ষিণবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষকদের উত্তরবঙ্গে বদলি করে দেওয়া হয়। রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টাল চালুর পর থেকে বদলির যে সমস্ত সমস্যা বেড়েছে। যদিও এই প্রথম নয়, শিক্ষকদের (Teacher) বেতন বৈষম্য, বদলি-সহ একাধিক দাবিতে কখনও নবান্নে, কখনও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বাড়ির সামনে তো কোনওদিন বিকাশ ভবনের সামনে একাধিকবার বিক্ষোভ-প্রতিবাদ দেখিয়েছেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন মইদুল ইসলাম। বিধাননগরে একাধিকবার আন্দোলন অনশনে বসেছে এই সংগঠন। নিজেদের দাবি নিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গেও বৈঠক করেছিলেন শিক্ষকরা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget