এক্সপ্লোর

পুলিশ-জনতা সংঘর্ষে কুরুক্ষেত্র ফরাক্কা, ইটবৃষ্টি, পাল্টা গুলি, মৃত ১

মুর্শিদাবাদ: পুলিশ-জনতা সংঘর্ষে কুরুক্ষেত্র মুর্শিদাবাদের ফরাক্কা। অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের ইটবৃষ্টি, পাল্টা গুলি পুলিশের! সংঘর্ষের মধ্যে পড়ে একজনের মৃত্যু! ফরাক্কার জিগরি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ৩ দিন ধরে গ্রামে বিদ্যুৎ নেই। ঘটনার প্রতিবাদে রবিবার পথে নামে গ্রামবাসীরা। ঘড়ির কাঁটায় তখন বেলা ১২টা। জিগরি মোড়ের কাছে অবরোধ করা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক। অবরোধের জেরে জাতীয় সড়কে তুমুল যানজট সৃষ্টি হয়। বেলা সাড়ে ১২টা নাগাদ, ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। অবরোধ তুলতে গেলে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। ইটের আঘাতে মাথা ফেটে যায় ফরাক্কা থানার আইসি সমীর রায়ের। জখম হন আরও ৫ পুলিশ কর্মী। পাল্টা লাঠিচার্জ শুরু করে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হল বলেও অভিযোগ। এরপর গুলি চালাতে শুরু করে পুলিশ। আহত হন বেশ কয়েকজন গ্রামবাসী। শুধু আহতই নয় পুলিশের গুলিতে একজনের মৃত্যুও হয়েছে বলে দাবি ফরাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হক। গুলি চালানোর কথা মানলেও, তাতে কারও মৃত্যুর কথা স্বীকার করেনি পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অংশুমান সাহার দাবি, অবরোধ তুলতে গেলে পুলিশের ওপর ইটবৃষ্টি হয়। ইটের আঘাতে জখম হন আইসি-সহ ৬ পুলিশ কর্মী। পরিস্থিতিতে সামলাতে শূন্যে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলি চালানোর নিন্দায় সরব তৃণমূল ও সিপিএম। ঘটনার পর থমথমে এলাকা। বসেছে পুলিশ পিকেট।

সেরা শিরোনাম

News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget