এক্সপ্লোর

পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিত্‍সককে মারধরের ঘটনায় গ্রেফতার ২

চিকিত্‍সককে বেধড়ক মার। ছিঁড়ে দেওয়া হয় জামা। গত সোমবার এই ঘটনা ঘটে হুগলির পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিত্‍সককে মারধরের ঘটনায় গ্রেফতার করা হল ২ জনকে। আজ হাসপাতালে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এ নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।

চিকিত্‍সককে বেধড়ক মার। ছিঁড়ে দেওয়া হয় জামা। গত সোমবার এই ঘটনা ঘটে হুগলির পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে। চিকিত্‍সার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে চিকিত্‍সক শিবশঙ্কর রায়কে মারধর করেন রোগীর আত্মীয়রা।  

এই ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় লেগেছে রাজনীতির রং। বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে বিভোভের মুখে পড়েন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। 

সোমবারের চিকিত্সককে মারধরের ঘটনার ভিডিও ভাইরাল হয়। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার কর্মবিরতিতে সামিল হন হাসপাতালের চিকিত্‍সক,নার্স, স্বাস্থ্যকর্মীরা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।  ওই ঘটনাতেই ২ জনকে গ্রেফতার করল পাণ্ডুয়া থানার পুলিশ। বুধবার রাতে তাঁদের কোটাল পুকুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।  ধৃতদের নাম শেখ আলি মহম্মদ ও শেখ ইরশাদ। 

এদিন ঘটনা সম্পর্কে খোঁজ নিতে যান হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কিন্তু হাসপাতালের বাইরে দলীয় পতাকা নিয়ে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী, সমর্থকরা। তাঁদের অভিযোগ, এতদিন কেন আসেননি সাংসদ? এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, এমপি হিসেবে যাচ্ছিলাম তৃণমূলের বাহিনী গন্ডগোল করে, গাড়ি ভাঙচুর হতে পারত, এসপি কিছু করছিলেন না, উনি অভিষেকের নিরাপত্তা দিচ্ছেন ডাক্তারদের নয়, দরকারে সংসদে হবে। 

পুলিশ সূত্রে খবর, চিকিত্‍সককে মারধর ও হাসপাতালে হামলার ঘটনায় সিসিটিভি ও বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে ১০ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। 

করোনা আবহে যখন একেবারে সামনের সারিতে থেকে লড়ছেন চিকিৎসকরা, সেই সময় এভাবে তাদের ওপর হামলায় নিন্দার ঝড় ওঠে সব মহলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget