এক্সপ্লোর

দুই জেলায় দুই প্রতিবাদীর মৃত্যু

মুর্শিদাবাদ: ক্রমেই দীর্ঘ হচ্ছে রাজ্যের প্রতিবাদীদের মৃত্যু মিছিল! একদিকে এবার মদ-গাঁজা বিক্রির প্রতিবাদ করে, প্রতিবেশীর হাতেই দক্ষিণ দিনাজপুরে খুন হলেন এক হোমগার্ড! অন্যদিকে বাড়ির সামনে মদ খেয়ে গালিগালাজের প্রতিবাদ করায় হাওড়ায় আত্মীয়ের হাতেই খুন আত্মীয়! বালুরঘাটে নিহত হোমগার্ডের নাম ভবেশচন্দ্র দাস। একে গোপালন কলোনির বাসিন্দা। তাঁর পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই মুদির দোকানের আড়ালে মদ-গাঁজা বিক্রি করছিলেন স্থানীয় বাসিন্দা প্রাণকৃষ্ণ দাস অধিকারী। অভিযোগ, নিজেও মদ্যপান করে প্রায়শই রাতবিরেতে পাড়ায় গণ্ডগোল পাকাতেন প্রাণকৃষ্ণ। প্রতিবাদ করায় শনিবার রাতে দুই ছেলেকে নিয়ে প্রাণকৃষ্ণ ওই হোমগার্ডকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে, হোমগার্ডকে মৃত ঘোষণা করা হয়। অভিযুক্ত ব্যবসায়ী ও তাঁর দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। দুই জেলায় দুই প্রতিবাদীর মৃত্যু অন্যদিকে, হাওড়ার পাঁচলায় মদ খেয়ে গালিগালাজের প্রতিবাদ করায় আত্মীয়ের হাতেই খুন হলেন শেখ ইজরায়েল। অভিযোগ, বছর বিয়াল্লিশের শেখ ইজরায়েলের বাড়ির সামনে এসে মত্ত অবস্থায় গালিগালাজ শুরু করে তাঁরই দূর সম্পর্কের আত্মীয় শেখ রফিক। বাড়িতে ১৬দিনের একটি শিশু ঘুমোচ্ছে। রফিককে গালিগালাজ করতে বারণ করে ইজরায়েল। কাজ না হওয়ায় রফিককে থামাতে বাড়ির বাইরে আসেন তিনি। দু’জনের মধ্যে বচসা শুরু হয়। এরপর রফিক কিছুটা শান্ত হলে তাঁকে নিজেই বাড়ি পৌঁছে দিতে যান ইজরায়েল। কিন্তু, আত্মীয়ই যে আততায়ী হয়ে উঠবে, তা ঘুণাক্ষরেও টের পাননি ইজরায়েল। অভিযোগ, একটি ছুরি বের করে ইজরায়েলের বুকে ঢুকিয়ে দেয় রফিক। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেয়ে রফিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর হাতেনাতে অফিযুক্ত রফিককে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সুকেশ জৈন জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। পুলিশ সূত্রে খবর, জেরায় খুনের কথা কবুল করেছে শেখ রফিক। জরির কাজ করতেন শেখ ইজরায়েল। স্ত্রী-ছেলেকে নিয়ে ছিল সুখের সংসার। ইজরায়েলের মৃত্যুতে সেই সংসার এখন ছারখার। এই ঘটনায় অনেকেরই মনে পড়ে যাচ্ছে মেটিয়াবুরুজকাণ্ডের কথা। সাট্টা-জুয়া ও বেআইনি বিদ্যুৎ সংযোগের প্রতিবাদ করায় কুপিয়ে খুন করা হয়েছিল জরি শিল্পী নজরুল ইসলামকে। এবার মদ খেয়ে গালিগালাজের প্রতিবাদ করে খুন হলেন আরেক জরি শিল্পী।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: উদ্বেগ বাড়িয়ে আরও বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
উদ্বেগ বাড়িয়ে আরও বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
Officers Transfer Case : অফিসারদের বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জে করে জনস্বার্থ মামলা, খারিজ করে হাইকোর্ট বলল...
অফিসারদের বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জে করে জনস্বার্থ মামলা, খারিজ করে হাইকোর্ট বলল...
Mamata Banerjee: 'খেলা তো হবেই, খেলা তো শুরু হয়ে গিয়েছে, খেলার বাকিটা কোথায়?' কেন এমন মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'খেলা তো হবেই, খেলা তো শুরু হয়ে গিয়েছে, খেলার বাকিটা কোথায়?' কেন এমন মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Bengal Election 2026 : ফর্ম ৬ সংঘাত ঘিরে তোলপাড়, কী বলল কমিশন ?
ফর্ম ৬ সংঘাত ঘিরে তোলপাড়, কী বলল কমিশন ?

ভিডিও

West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.০৩.২৬) :চলছিল শ্যুটিং? নাকি 'প্যাক-আপ'-এর পর ঘটনা? প্রোডাকশন টিম আর পরিচালকের পরস্পরবিরোধী দাবিতে বাড়ছে রহস্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (৩০.০৩.২৬) : অকালে অস্তাচলে অরুণোদয়, তালসারি থেকে দেহ ফিরতেই বিজয়গড়ে জনসমুদ্র
BJP News | ''হারের ভয়ে বেপরোয়া...ভোটারদের ভয় দেখাচ্ছেন মমতা'' নালিশ বিজেপির প্রতিনিধিদলের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
Stock Marker Update:  খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফটি নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফটি নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
UP Viral News: চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
New Labour Code: দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
Rahul Arunoday Death: রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার?
রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার? "মিথ্যে বলছেন", সরাসরি তোপ অভিনেত্রী অঞ্জনা বসুর!
Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্যকে হাতিয়ার করে কমিশনে BJP ? কী বলেছেন ? জানালেন শুভেন্দু
মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্যকে হাতিয়ার করে কমিশনে BJP ? কী বলেছেন ? জানালেন শুভেন্দু
Embed widget