এক্সপ্লোর

হাওড়ার স্কুলে ‘পোশাক-ফতোয়া’, শিকেয় পঠনপাঠন

হাওড়া: স্কুলে ফের পোশাক-ফতোয়া! এবার শিরোনামে হাওড়ার জয়পুরের কাসমূলী নাগনা হাইস্কুল। অচলাবস্থার জেরে বন্ধ পঠনপাঠন। স্কুল সূত্রে খবর, বাংলার শিক্ষিকা শুভ্রা দাস সালোয়ার কামিজ পরে স্কুলে আসায় আপত্তি তোলে অভিভাবকদের একাংশ। জরুরি ভিত্তিতে বৈঠকে বসে স্কুল পরিচালন সমিতি। সিদ্ধান্ত হয়, শালীনতা বজায় থাকে এমন পোশাক পরে স্কুলে আসতে হবে ওই শিক্ষিকাকে। অভিভাবকের মতো শিক্ষিকার পোশাক নিয়ে প্রশ্ন তুলেছে পড়ুয়াদের একাংশও। স্কুলে পড়েছে পোস্টার। এক ছাত্রী বলে, শিক্ষিকা প্রচুর সাজগোজ করে। এটা আমাদের পছন্দ নয়। ফ্যাশন করছে। এই প্রসঙ্গে প্রধান শিক্ষক সুনীল কুমার দলুই বলেন, গ্রামীণ এলাকা। গরিব ছাত্রছাত্রী। বেশি সাজপোশাক পড়ে আসা শোভনীয় নয় বলে অভিভাবকরা জানায়। এর প্রেক্ষিতে স্কুল পরিচালন সমিতি সভা ডাকে। ওনাকে বলা হয় শালীনতা বজায় রেখে পোশাক পরে আসতে হবে। ওনাকেও সিদ্ধান্ত জানানো হয়। অভিযোগকারী শিক্ষিকার অভিযোগ, পোশাক-সহ একাধিক বিষয় নিয়ে তাঁকে স্কুলে হেনস্থা শিকার হতে হচ্ছে। চলছে মানসিক নির্যাতন। শুভ্রা দাসের দাবি, নানা বিষয়ে প্রধান শিক্ষক নানাভাবে হেনস্থা করছে। মানসিক চাপ দিচ্ছে। এসডিও-র কাছে মে মাসে অভিযোগ দায়ের করেছি। বিডিওকে তদন্তের নির্দেশ দেয়। যদিও সমস্যা এড়িয়ে গিয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন, তিনি বদলি চান। কিন্তু প্রধান শিক্ষককে চায় পড়ুয়ারা। এনিয়ে মঙ্গলবার স্কুলে উত্তেজনা তৈরি হয়। ঘটনার জেরে স্কুলে অচলাবস্থা। দু’দিন ধরে বন্ধ পঠনপাঠন। হাওড়া স্কুলের এই ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন শিক্ষিকা কী পোশাক পরে স্কুলে আসবেন, তা দেখা কি পড়ুয়া কিম্বা অভিভাবকদের কাজ? পড়াশোনার মান নিয়ে তাঁদের কোনও বক্তব্য থাকতেই পারে, কিন্তু পঠনপাঠন সংক্রান্ত বিষয় বাদ দিয়ে শিক্ষিকার পোশাককেই কেন ইস্যু করা হচ্ছে? শিক্ষিকা কোন পোশাক পরে স্কুলে আসবেন, তা নিয়েই বা স্কুল পরিচালন সমিতির এই নীতি পুলিশ-গিরি কেন? উত্তর নেই কোনও প্রশ্নের।

সেরা শিরোনাম

Kunal Ghosh:
"আমাকে সামলাতে পারছে না", থানায় হাজিরা দিয়ে বেরিয়েই চ্যালেঞ্জ ছুঁড়লেন কুণাল, যা বললেন..
Nandigram By Election 2026: প্রতীক বিভ্রাটের জেরে হল না স্ক্রুটিনির ফয়সালা, কাল সকাল ১১ পর্যন্ত ঝুলে রইল নন্দীগ্রাম উপনির্বাচনে ২ তৃণমূল প্রার্থীর ভবিষ্যৎ
প্রতীক বিভ্রাটের জেরে হল না স্ক্রুটিনির ফয়সালা, কাল সকাল ১১ পর্যন্ত ঝুলে রইল নন্দীগ্রাম উপনির্বাচনে ২ তৃণমূল প্রার্থীর ভবিষ্যৎ
EC On TMC Logo: দুপুরেই কালীঘাট-তৃণমূল ও ঋতব্রত-তৃণমূল তলব কমিশনের, জোড়াফুল 'প্রতীক' নিয়ে আজই বড় সিদ্ধান্ত ?
দুপুরেই কালীঘাট-তৃণমূল ও ঋতব্রত-তৃণমূল তলব কমিশনের, জোড়াফুল 'প্রতীক' নিয়ে আজই বড় সিদ্ধান্ত ?
CM Suvendu Adhikari On Annapurna Yojana:
"আজকে আমরা দেড় কোটিরও বেশি..", অন্নপূর্ণা যোজনার 'টাকা ট্রান্সফার' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, "আরও যারা বাকি আছেন..", মোদির জন্মদিনে বিশেষ বার্তা

ভিডিও

Fake Doctors: ভুয়ো ডাক্তার মামলায় বিধাননগর দক্ষিণ থানায় ৪টি ধারায় FIR
Kanchanjungha Express: চলন্ত আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আচমকা ধোঁয়া! যাত্রীদের মধ্যে আতঙ্ক
BJP Government | আরও বেশি সংখ্যক কর্মীকে EPFO-র আওতায় আনতে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার
Kunal Ghosh News | কাকলির ছেলের নালিশ, কুণালকে নোটিস বারাসাত থানার | TMC | ABP Ananda LIVE
BJP Government in Bengal | বদলি-বিল প্রত্যাহারের দাবিতে এবার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AI Risk Contro : নিজেই ভেঙে ফেলছে বিধিনিষেধ, অর্ডার মানছে না AI ? ৬টি রিপোর্ট ঘিরে আতঙ্ক !
নিজেই ভেঙে ফেলছে বিধিনিষেধ, অর্ডার মানছে না AI ? ৬টি রিপোর্ট ঘিরে আতঙ্ক !
BSNL Recharge Plan : দামি রিচার্জ প্ল্যান থেকে মুক্তি, BSNL-এর রয়েছে এই ৫টি সস্তার অফার
দামি রিচার্জ প্ল্যান থেকে মুক্তি, BSNL-এর রয়েছে এই ৫টি সস্তার অফার
Prithvi Shaw-Akriti Agarwal Separation: পৃথ্বী শয়ের ব্যক্তিগত জীবনে ঝড়, ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বাগদান ভাঙার ঘোষণা বান্ধবী আকৃতির
পৃথ্বী শয়ের ব্যক্তিগত জীবনে ঝড়, ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বাগদান ভাঙার ঘোষণা বান্ধবী আকৃতির
UPI Transaction Rule: UPI লেনদেনে ফি, বাড়তি ১৫০০০-২০৬০০ কোটি টাকা আয়ের সুযোগ, লাভবান হবে কারা?
UPI লেনদেনে ফি, বাড়তি ১৫০০০-২০৬০০ কোটি টাকা আয়ের সুযোগ, লাভবান হবে কারা?
Annapurna Yojana: অন্নপূর্ণা দিবসে শালতোড়ায় ঢাক বাজিয়ে শোভাযাত্রা, উদ্বোধন করা হল নেতাজী সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের
অন্নপূর্ণা দিবসে শালতোড়ায় ঢাক বাজিয়ে শোভাযাত্রা, উদ্বোধন করা হল নেতাজী সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের
Bankura News: ওজন ৩ কেজি! বাঁকুড়ার 'জাম্বো জিলিপি' দেখে চোখ কপালে উঠতে বাধ্য, কেন শুধু ভাদ্র মাসেই তৈরি হয় এটি?
ওজন ৩ কেজি! বাঁকুড়ার 'জাম্বো জিলিপি' দেখে চোখ কপালে উঠতে বাধ্য, কেন শুধু ভাদ্র মাসেই তৈরি হয় এটি?
Annapurna Yojana:
"নারীর ক্ষমতায়ন ও বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে...", অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বললেন মুখ্যসচিব?
PM Modi Birthday: প্রধানমন্ত্রীর মোদীর জন্মদিন উপলক্ষ্যে ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস
প্রধানমন্ত্রীর মোদীর জন্মদিন উপলক্ষ্যে ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস
Embed widget