এক্সপ্লোর

জামুড়িরায় অজয় নদে ডুবে মৃত ২ কিশোর, আগরপাড়ায় গঙ্গায় তলিয়ে গেল আরও ২

পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনা: পশ্চিম বর্ধমানের জামুড়িরায় অজয় নদে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল নবম শ্রেণির ২ ছাত্রের। অল্পের জন্য রক্ষা পেয়েছে মৃতদের এক বন্ধু। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় গঙ্গায় তলিয়ে গেল দুই কিশোর। ২ দিন আগের কথা। বীরভূমের সাঁইথিয়ায় ময়ূরাক্ষী নদীতে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছিল একই পরিবারের ৩ জনের। তার রেশ কাটতে না কাটতেই অজয় কাড়ল ২ কিশোরের প্রাণ। ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার বীরকুলটি গ্রাম। মৃতদের নাম পুষ্পেন্দু ঘটক ও সুপ্রতীম মুখোপাধ্যায়। পুষ্পেন্দু নবম শ্রেণির ছাত্র। সুপ্রতীম পড়ত দশম শ্রেণিতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার সকালে ৩ বন্ধু মিলে অজয় নদে স্নান করতে নামে। ঘাট থেকে কিছুটা দূরে হঠাৎই ডুবে যায় সুপ্রতীম ও পুষ্পেন্দু। তাদের বন্ধু বিশাল সূত্রধরের চিৎকারে ছুটে যান গ্রামবাসীরা। বেশ কিছুক্ষণ পর ২ কিশোরকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু, ততক্ষণে সব শেষ। বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে দুই কিশোরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাড়িতে কালীপুজো। বড়রা ব্যস্ত পুজোর প্রস্তুতিতে। সেই সুযোগে অজয়ে স্নান করতে গিয়েছিল ৩ বন্ধু। তাদের মধ্যে বাড়ি ফিরল ১ জন। মর্মান্তিক ঘটনায় আলোর উৎসবের আগে শোকের অন্ধকারে আচ্ছন্ন জামুড়িয়ার বীরকুলটি গ্রাম। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় গঙ্গায় স্নান করতে নেমে ডুবে মর্মান্তিক পরিণতি কিশোরের। ঘড়িতে তখন সকাল সাড়ে ১১টা। আগরপাড়ার রসিকলাল শ্রীমানি রোডে, প্যায়ারি বোস্টম ঘাটে স্নান করতে নামে ৫ কিশোর। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাঁতার কাটতে কাটতে ঘাট থেকে কিছুটা দূরে চলে যায়, ষষ্ঠ শ্রেণির ছাত্র অমিত যাদব ও দীপেন্দ্র ভুঁইয়া। আচমকাই নদীতে জোয়ার আসে। তলিয়ে যায় ২ কিশোর। স্থানীয় বাসিন্দারা কিছুক্ষণ পর অমিতকে মৃত অবস্থায় উদ্ধার করেন। সকাল থেকে পাড়ায় কালীপুজোর প্রস্তুতি চলছিল জোর কদমে। কিন্তু, অমিতের মৃত্যুসংবাদ আসার পর সব থমকে। এখনও খোঁজ মেলেনি দীপেন্দ্রর। তার খোঁজে চলছে তল্লাশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget