এক্সপ্লোর

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, ট্রেন চলাচল ব্যাহত, গাছ পড়ে আহত ৪

কলকাতা: গতকালের পর আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। ওভার হেডের তার ছিঁড়ে শিয়ালদা মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত। চন্দননগরে অটোয় গাছ পড়ে আহত ৪ যাত্রী। পূর্বাভাস ছিলই। সেইমতো শনিবারের পর রবিবারও স্বস্তির বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে। রবিবার শহরে দিনভর ছিল মেঘলা আকাশ। সঙ্গে ভ্যাপসা গরম। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দিনভর ঘেমে-নেয়ে নাকাল হওয়ার পর স্বস্তির বৃষ্টি নামে সন্ধ্যায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিহারের ওপর ঘূর্ণাবর্তের কারণেই দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাত। শুধু কলকাতা নয়, বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। কিন্তু স্বস্তির সঙ্গে ছিল অস্বস্তিও। শিয়ালদহ মেন শাখার জগদ্দল ও কাঁচরাপাড়ায় লাইনের তার ছিঁড়ে যাওয়ায় ব্যাহত হয় ট্রেন চলাচল। বৃষ্টি হয় হুগলির একাধিক জায়গাতেও। চন্দননগরে একটি অটোর ওপর গাছ পড়ে আহত হন চার যাত্রী। বৃষ্টিতে ভিজেছে নদিয়াও। কৃষ্ণনগরে রাস্তায় গাছ পড়ে ব্যাহত হয় যান চলাচল। বীরভূমেও রবিবার সন্ধে থেকেই শুরু হয় বৃষ্টি। পরে ঝোড়ো হাওয়া। দুই বর্ধমানের প্রায় সব জায়গায় এদিন সন্ধ্যায় বৃষ্টি হয়। জেলাজুড়ে বৃষ্টিপাত পুরুলিয়াতেও আবহবিদরা জানিয়েছে, বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এর জেরে উত্তরবঙ্গের একাধিক জেলাতে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। কিন্তু গুমোট গরমের অস্বস্তি কাটার সম্ভাবনা কম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যেতে চাইলে আমাকে বলুন..', বড় প্রস্তাব হুমায়ুনের
'মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যেতে চাইলে আমাকে বলুন..', বড় প্রস্তাব হুমায়ুনের
Assembly Signature Controversy: বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে হবে হাতের লেখা যাচাই, নমুনা দিতে ব্যাঙ্কশাল কোর্টে তৃণমূল বিধায়ক অরূপ রায়
বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে হবে হাতের লেখা যাচাই, নমুনা দিতে ব্যাঙ্কশাল কোর্টে তৃণমূল বিধায়ক অরূপ রায়
TMC Councillor Arrested: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কোন অভিযোগে তাঁকে আদালতে নিয়ে গেল পুলিশ ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কোন অভিযোগে তাঁকে আদালতে পেশ পুলিশের ?
WB News Live: বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগ, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়লেন
বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগ, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়লেন

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget