এক্সপ্লোর

পাহাড়ে অ্যাওয়ার্ড ওয়াপসি! পুরস্কার ফিরিয়ে পৃথক রাজ্যের দাবি চার বিশিষ্ট নাগরিকের

দার্জিলিং: এবার পাহাড়েও অ্যাওয়ার্ড ওয়াপসি! রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফিরিয়ে, আন্দোলনে নৈতিক সমর্থন জানালেন পাহাড়ের চার বিশিষ্ট ব্যক্তি। বৃহস্পতিবার পানিঘাটায় কবি ভানুভক্তের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বাধার মুখে পড়েন গৌতম দেব। এদিকে, ভানুভক্তর ২০৩তম জন্মদিন উপলক্ষ্যে, ম্যালে সমন্বয় কমিটির উদ্যোগে ‘গোর্খা একতা দিবস’ পালিত হয়। সেখানেই রাজ্যের দেওয়া পুরস্কার ফিরিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর বার্তা দেন, নেপালি সাহিত্যিক কৃষ্ণ সিংহোমোকতান, সঙ্গীতশিল্পী কর্মা ইয়ানজন, কার্শিয়ং কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রভাত প্রধান এবং নবরত্ন প্রধান। সাহিত্যিক কৃষ্ণ সিংহোমোকতান ২০০৪ সালে ভানুভক্ত স্মৃতি পুরস্কার এবং ২০১৪ সালে বঙ্গরত্ন পুরস্কার পেয়েছিলেন। ২০১৬ সালে সঙ্গীত সম্মান পুরস্কার পান কর্মা ইয়ানজন। ২০১৫ সালে শিক্ষারত্ন সম্মানে ভূষিত হন প্রভাত প্রধান। ওই বছরে একই সম্মান পান কালিম্পংয়ের নবরত্ন প্রধান। রাজ্য সরকারের অবশ্য দাবি, মোর্চার লাগাতার চাপ ও হুমকির জেরেই এই পুরষ্কার প্রত্যাখ্যান। সেইসঙ্গে খোঁচাও দিয়েছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। বলেন, ভয়ের জন্য করেছে। কিন্তু এক লক্ষ টাকা ফেরত দিয়েছে কী? পুরস্কার-প্রত্যাখ্যান প্রশ্নে অবশ্য সমন্বয় কমিটির মধ্যেই মতানৈক্য তৈরি হয়েছে। পৃথক রাজ্যের দাবিতে শুরু হওয়া আন্দোলনে সামিল হলেও, প্রতিবাদের এই ভাষায় যে তাদের সায় নেই, তা স্পষ্ট করে দিয়েছে গোর্খা লিগ। দলের নেতা লক্ষ্মণ প্রসাদ বলেন, আমরা এটাকে সমর্থন করি না। গোর্খ্যাল্যান্ডের দাবিতে শনিবার থেকে ম্যালে পাহাড়ের রাজনৈতিক দলের নেতৃত্বর আমরণ অনশনে বসার কথা ছিল। এদিন সমন্বয় কমিটির আহ্বায়ক কল্যাণ দেওয়ান জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হওয়ায়, আপাতত এই কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে। রাজ্য সরকারও বারবার বুঝিয়ে দিয়েছে, আন্দোলনকারীরা হিংসার পথ থেকে সরে এলে তারা আলোচনায় রাজি। যদিও রাজ্যের সঙ্গে আলাদা করে কোনও বৈঠকে রাজি নয় মোর্চা।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget