এক্সপ্লোর
ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যায় ৭ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ডাইনি সন্দেহে এক মহিলাকে খুনের ঘটনায় এক মহিলা সহ সাতজনকে ফাঁসির সাজা দিল ঘাটাল মহকুমা আদালত। ছ’জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৬০ হাজার টাকা জরিমানা হয়েছে। আর একজনকে ন’বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গত শুক্রবার ১৩ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ঘাটাল মহকুমা আদালত। ২০১২ সালের ১৬ অক্টোবর দাসপুরের দুবরাজপুরে তিন আদিবাসী মহিলাকে ডাউনি সন্দেহে পিটিয়ে খুন করে গ্রামবাসীরা।
Before You Go
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP





















