এক্সপ্লোর

বাম-কংগ্রেসের জোট হচ্ছেই, দিল্লি বাধা হবে না, জানিয়ে দিলেন অধীর

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট! সেই লড়াইয়ে কংগ্রেস বামেদের সঙ্গে জোট বেঁধে লড়াই করবে বলে ঘোষণা করে দিলেন অধীর চৌধুরী। ফের প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর শুক্রবার প্রথম এরাজ্যের কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন অধীর।

কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায় ও রুমা পাল, কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট! সেই লড়াইয়ে কংগ্রেস বামেদের সঙ্গে জোট বেঁধে লড়াই করবে বলে ঘোষণা করে দিলেন অধীর চৌধুরী। ফের প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর শুক্রবার প্রথম এরাজ্যের কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন অধীর। সূত্রের খবর, বৈঠকে সংগঠন নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমন এটাই ঠিক হয়েছে যে, এখন থেকে যে কোনও কর্মসূচি বামেদের জানিয়ে এবং একসঙ্গে করতে হবে। কিছুদিন আগে সনিয়া গান্ধী যেভাবে নিট নিয়ে ভার্চুয়াল বৈঠক পরিচালনার রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিলেন, তাতে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়, তাহলে কি কাছাকাছি আসতে পারে কংগ্রেস-তৃণমূল? কিন্তু, এর কিছুদিনের মধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসানো হয় অধীর চৌধুরীকে। যিনি কট্টর মমতা বিরোধী এবং বামেদের সঙ্গে জোটের পক্ষপাতী। পর্যবেক্ষকদের একাংশের মতে, এই সিদ্ধান্তের মধ্যে দিয়েই কংগ্রেস হাইকম্যান্ড কার্যত বুঝিয়ে দেয় যে, বামেদের সঙ্গেই কংগ্রেসের জোটে সম্মতি রয়েছে তাঁদের। এদিন অধীরের গলাতেও শোনা গিয়েছে সেই সুর। তিনি বলেছেন, দিল্লি কোনও বাধা নয়। জোট হচ্ছে এবং হবেই। আগেও হয়েছে। দিল্লি বাধা হলে আমি কী বলতাম? আমি তো দিল্লিরই প্রতিনিধি। দিল্লিই তো আমাকে প্রদেশ সভাপতি করেছে। সেইজন্যই তো বলছি জোট হবে। কংগ্রেসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বামেরা। রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু লিখেছেন,আমাদের স্লোগানই হচ্ছে টিএমসি-বিজেপি বিরোধী সব শক্তির সঙ্গে বোঝাপড়া করতে হবে। বিজেপি ও টিএমসি নিজেদের মধ্যে যোগাযোগ রেখে পলিসি তৈরি করে। রাজ্যে বাম-কংগ্রেস মিলিত লড়াই করতে চায়। নির্বাচনেও তা হবে। কংগ্রেসের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। বাম-কংগ্রেসের জোট নিয়ে তৃণমূল-বিজেপির গলায় কটাক্ষের সুর। তৃণমূল নেতা তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাম-কংগ্রেস জোট নিয়ে কটাক্ষ করেছেন। ২০১৬ সালে অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীনই জোট করে ভোটে লড়েছিল বাম-কংগ্রেস। ২০১৯-এর লোকসভা নির্বাচনে জোট ভেস্তে যায়। ২০২১-এর বিধানসভা ভোটে কি জোট করে দাগ কাটতে পারবে বাম-কংগ্রেস? সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Abhishek Banerjee | SSKM-এ কেন ভরসা নেই? বিদেশযাত্রার নেপথ্যে কোনও অভিসন্ধি? : Sandipan Saha
Madan Mitra: বিদেশ যেতে মরিয়া অভিষেকের বিরুদ্ধে পরপর বিস্ফোরক মন্তব্য মদন মিত্রর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget