এক্সপ্লোর

কট্টরপন্থী বাম আন্দোলনের জন্মভূমিতে আসছেন অমিত শাহ, নকশালবাড়িতে কর্মসূচি বিজেপির

কলকাতা: সশস্ত্র বাম আন্দোলনের আঁতুড়ঘর নকশালবাড়ি থেকে পশ্চিমবঙ্গ সফর শুরু করছেন অমিত শাহ। সেখানে বুথ চলো কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতির এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত পর্যবেক্ষকদের একাংশের। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বামেদের ভোট বিজেপির দিকে যাওয়া আটকাতে তৎপর, তখন বিজেপিও তৃণমূলের পাশাপাশি বামেদের ভোটব্যাঙ্ক দখলের লক্ষ্যে কোমর বাঁধছে। এই নিরিখে পশ্চিমবঙ্গে অমিত শাহের সফরসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিজেপি জানিয়েছে, দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তাঁর পশ্চিমবঙ্গ সফর শুরু করছেন নকশালবাড়ি দিয়ে। সেই নকশালবাড়ি, যা আজও সশস্ত্র বাম আন্দোলনের আঁতুড়ঘরের প্রতীক। ২৫ তারিখ শিলিগুড়িতে নামবেন অমিত। প্রথমেই তিনি যাবেন নকশালবাড়িতে। যেখানে বুথ চলো কর্মসূচি রয়েছে। ১৯৬৭-র ২৪ মে উত্তরবঙ্গের অখ্যাত জনপদ নকশালবাড়িতে কৃষকদের সঙ্গে সংঘর্ষে নিহত হন পুলিশ ইনসপেক্টর সোনাম ওয়াংদি। কৃষকদের দাবি ছিল, এ তল্লাটে ভূমিসংস্কার হয়নি। ভূমিহীন কৃষকদের হাতে জমি দিতে হবে। এরপরই শুরু হয় পুলিশ ও আন্দোলনকারীদের লড়াই। পরদিন পুলিশের গুলিতে নিহত হন ১১জন। ১৯৬৭-র ৫ জুলাই চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্রে প্রকাশিত হয় ঐতিহাসিক নিবন্ধ: ‘স্প্রিং থান্ডার ওভার দ্য ইন্ডিয়ান স্কাই’। ভারতের আকাশে বসন্তের বজ্রনির্ঘোষ! তৎকালীন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায় ও উপমুখ্যমন্ত্রী জ্যোতি বসুর যুক্তফ্রন্ট সরকারের বিরুদ্ধে শুরু হয় প্রতিবাদ মিছিল। সিপিএম নেতারা নকশালবাড়ি আন্দোলনকে ‘হঠকারী’ আখ্যা দেন। শুরু হয় সিপিএমে ভাঙন। চারু মজুমদার, কানু সান্যালদের নেতৃত্বে তৈরি হয় সিপিআইএমএল। সেই রক্তক্ষয়ী আন্দোলনের ভিত্তিভূমি থেকেই বিজেপি সভাপতি অমিত শাহর সফর শুরু করাটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত পর্যবেক্ষকদের! গতবছরের বিধানসভা ভোটের পর থেকে এরাজ্যে যতগুলি উপনির্বাচন হয়েছে সবক’টিতেই ভোটের হার বাড়িয়েছে বিজেপি। এবার তাদের লক্ষ্য, তৃণমূলের পাশাপাশি বামেদের ভোটব্যাঙ্কে পুরোপুরি ধস নামানো। তাই অমিত শাহ শুরুটা করছেন ঐতিহাসিক নকশালবাড়ি থেকে। তারপরের গন্তব্য ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র!
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
News Live: ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
Governor RN Ravi:
"জিতলে সমস্যা নেই, হারলেই বলা হচ্ছে ভোট চুরি..", মন্তব্য রাজ্যপালের
South 24 Parganas News: এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?
এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget