এক্সপ্লোর

নজিরবিহীন! নির্বাচন প্রক্রিয়া জুড়ে অনুব্রতকে নজরবন্দি রাখার নির্দেশ কমিশনের

কলকাতা: নির্বাচন কমিশনের নজিরবিহীন দাওয়াই। অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার নির্দেশ দিল কমিশন। বীরভূমে ভোটের ঠিক আগের মুহূর্তে তৃণমূল জেলা সভাপতিকে নজরবন্দি করার নির্দেশ দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে, নির্বাচন প্রক্রিয়া জুড়ে অনুব্রতর যাবতীয় গতিবিধি এবং নির্বাচন সংক্রান্ত সমস্ত কার্যকলাপ সর্বক্ষণের জন্য নজরবন্দি করতে হবে। তারিখ-সময়ের উল্লেখ করে অনুব্রত মণ্ডলের গতিবিধি ক্যামেরাবন্দি করতে হবে।   তাৎ‍পর্যপূর্ণ বিষয় হল, এই নজরবন্দি করার দায়িত্ব রাজ্য পুলিশের উপর ছাড়েনি কমিশন। তাদের নির্দেশ, স্থানীয় ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে অনুব্রতর উপর নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী।   শুক্রবার থেকেই অনুব্রতর উপর নজরদারি শুরু করতে বলা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। পর্যবেক্ষকদের একাংশের মতে, এভাবে কাউকে নজরবন্দি করে ভোট করানো এ রাজ্যে আগে দেখা যায়নি। কমিশন যে এমন কড়া সিদ্ধান্ত নিতে চলেছে, তার ইঙ্গিত বৃহস্পতিবারই দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। সাংবাদিকদের বলেছিলেন, আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে, খুব তাড়াতাড়ি জানতে পারবেন।   কমিশনের নজরবন্দি করার সিদ্ধান্ত প্রসঙ্গে অনুব্রত কোনও প্রতিক্রিয়া দিতে না চাইলেও আগে কিন্তু এই সম্ভাবনাকে গুরুত্বই দিতে চাননি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। তাচ্ছিল্যের সুরে বলেছিলেন, আমি নির্বাচন কমিশনকে ভয় পাই না। নজরবন্দি করবে, গুড় বাতাসা খাওয়াবো।   ভোটের বাজারে বারবার অনুব্রতর গলায় শোনা গিয়েছে হুমকির সুর। এ নিয়ে বিরোধী থেকে বিদ্বজ্জনরা কমিশনে গিয়ে নালিশ জানিয়েছে। তারপর কমিশনের এমন নজিরবিহীন সিদ্ধান্ত।   পর্যবেক্ষকদের একাংশের মতে, বীরভূমে তৃণমূল নেত্রীর ‘ঘোড়া’ অনুব্রত। সেই অনুব্রতকেই যে ভাবে ভোটের দুদিন আগে নজরবন্দি রাখার নির্দেশ দিল কমিশন, সেটা তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিল।    

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Dilip Ghosh: মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ
মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ
Purulia: পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির
পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির
Abhishek Banerjee:প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?

ভিডিও

Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে
Baruipur Incident News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget