এক্সপ্লোর

রাতে দড়ি ছিঁড়ে বেরিয়ে গেলেও গরু গোয়ালেই ফিরে আসে: মুকুল রায়

এ দিন অনুব্রত বলেন, 'গোয়ালে অনেক গরুই থাকে, রাতে দড়ি ছিঁড়ে বেরিয়ে যায়, সকালে আবার ফিরে আসে।'

বীরভূম: গরু গোয়ালেই ফিরে আসে, মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তন প্রসঙ্গে এমনটাই মন্তব্য় করলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবারবিকেলেই তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জোড়াফুল শিবিরে যোগ দিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।

প্রায় সাড়ে তিন বছর পর তৃণমূলে ফিরলেন মুকুল রায়ন। একদা দলের সেকেন্ড-ইন-কম্যান্ড ছিলেন তিনি। চলে গিয়েছিলেন বিজেপিতে। এবার সেই মুকুলের ঘর ওয়াপসিকেই গোয়ালে গোরুর ফেরার সঙ্গে তুলনা করলেন অনুব্রত মণ্ডল। 

এ দিন অনুব্রত বলেন, 'গোয়ালে অনেক গরুই থাকে, রাতে দড়ি ছিঁড়ে বেরিয়ে যায়, সকালে আবার ফিরে আসে।' শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় অনুব্রত মণ্ডল। মুকুলকে নিয়ে কটাক্ষের সুর চড়িয়ে তাঁর বক্তব্য, 'নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। দলের সুপ্রীমো যা বলবে তাই হবে। দল যদি মনে করেন মুকুল রায়কে নেবে, তাহলে নেবে।  

মুকুলের চানক্য নামকে কটাক্ষ করে অনুব্রত বলেন, 'আগে সংবাদমাধ্যমে শুনতাম মুকুল নাকি তৃণমূলের চাণক্য। একুশের নির্বাচনে তো মুকুল ছিলেন না। কিন্তু বড় জয় পেয়েছে তৃণমূল। এতেই প্রমাণ হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ই আসল চাণক্য।'

বঙ্গ বিজেপিতে ভাঙন ধরিয়ে ছেলে শুভ্রাংশুকে নিয়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায়। তৃণমূল ভবনে তাঁদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘরের ছেলে ঘরে ফিরল। মুকুলকে স্বাগত জানিয়ে এদিন বললেন তৃণমূল নেত্রী। নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা। অন্যদিকে বিজেপির কটাক্ষ, দলে থেকে বিশেষ লাভ হয়নি।  ইতিমধ্যেই মুকুলের প্রত্যাবর্তন ঘিরে একাধিক মন্তব্য এসেছে। বিজেপি থেকে বাম-কং সকলেই মন্তব্য করেছেন মুকুলের তৃণমূলে যোগদান নিয়ে। 

তবে  ভোট প্রচারে অন্যান্য নেতৃত্বরা একে অপরকে আক্রমণ শানালেও একবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের রাস্তায় হাঁটেননি মুকুল রায়। অন্যদিকে, তৃণমূলনেত্রীও মুকুলের প্রতি তাঁর নরম মনোভাব স্পষ্ট করে দিয়েছেন। সেখান থেকেই কি মুকুলের প্রত্যাবর্তনের প্রেক্ষাপট তৈরি হচ্ছিল? আপাতত তেমনটাই মনে করছেন অনেকে। 

সেরা শিরোনাম

Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
News Live: শেষ হল ডেঙ্গি নিয়ে স্বাস্থ্যভবনের বৈঠক, জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর
শেষ হল ডেঙ্গি নিয়ে স্বাস্থ্যভবনের বৈঠক, জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর
Municipal Election: পুজো মিটতেই রাজ্যে হতে চলেছে পুরভোট, প্রথম পর্যায়ে কোন পুরসভাগুলিতে হওয়ার সম্ভাবনা ?
পুজো মিটতেই রাজ্যে হতে চলেছে পুরভোট, প্রথম পর্যায়ে কোন পুরসভাগুলিতে হওয়ার সম্ভাবনা ?
Abhishek Banerjee:
"যা ক্ষমতা আছে করুন..", থানা থেকে বেরিয়েই চ্যালেঞ্জ অভিষেকের, "অন্য়ায় করলে, সাজা পেতে হবে", পাল্টা রাহুল

ভিডিও

Abhishek Banerjee : 'সাইনবোর্ড নামাতে ১ হাজার লোক এনেছিল', মন্তব্য অভিষেকের | ABP Ananda Live
Abhishek Banerjee: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর শেক্সপিয়র সরণির থানা থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Government : 'উনি দীর্ঘদিন চাপড়াতে কোনও কাজ করেনি', বললেন বিজেপির মণ্ডল সভাপতি
BJP Government : 'বিজ্ঞাপনে সেলিব্রেটিতে আনা হয় কারণ সচেতনতা বাড়বে'। বললেন শারদ্বত
Rahul Sinha : চারিদিকে তো মৃত্যুমিছিল করে গিয়েছিল তৃণমূল কৃংগ্রেস : রাহুল সিনহা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chirag Paswan : বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Viral Video: কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
Vi New Look : বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?
বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Mumbai Indians: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে সংশয়, মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক নির্ধারণ করবেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে সংশয়, মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক নির্ধারণ করবেন রোহিত শর্মা?
Janmashtami Pujo: ১৫ বছর পর বিরল যোগ, রাতের এই সময়টাতেই জন্মাষ্টমী শুভ মুহূর্ত—জেনে নিন নিশীথ পুজোর সময়
১৫ বছর পর বিরল যোগ, রাতের এই সময়টাতেই জন্মাষ্টমী শুভ মুহূর্ত—জেনে নিন নিশীথ পুজোর সময়
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
Embed widget