Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Samik Sudip May Will Union minister : শমীক কেন্দ্রীয় মন্ত্রী করা হলে, তার নেপথ্য়ে কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিশেষ কোনও কৌশল রয়েছে? বিজেপির রাজ্য় নেতৃত্বের অন্দরে কি দ্বন্দ্ব রয়েছে?

শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, কলকাতা: চলতি মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জোরালো সম্ভাবনা রয়েছে। সেখানে কি জায়গা পেতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য? তাঁর পাশাপাশি আরেকজনকেও নিয়েও একই জল্পনা শুরু হয়েছে। তিনি হলেন NCPI-এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও এই নিয়ে তাঁরা কেউ বিশেষ কোনও মন্তব্য করতে চাননি।
আরও পড়ুন, রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
কলকাতা পুরভোটে NCPI-BJP-র জোট জল্পনা, তোলাবাজি, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়, ও কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডব, বই ঘিরে প্রবল অশান্তি। রাজ্য়ের নানা প্রান্তে এনকাউন্টার বিজেপির রাজ্য় নেতৃত্বের অন্দরেই দ্বন্দ্বের জল্পনা। বিজেপি সরকারের প্রথম ৬ মাসে নানা বিষয় নিয়ে জোর জল্পনা। আর এই প্রেক্ষাপটেই কি রাজ্য রাজনীতিতে আরও বড় কোনও চমক অপেক্ষা করছে? কারণ, চলতি মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জোরালো সম্ভাবনা রয়েছে।
বিজেপির রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? বিজেপির শীর্ষ নেতৃত্ব কি শমীক ভট্টাচার্যকে কলকাতা থেকে দিল্লি নিয়ে যেতে চাইছেন? কিন্তু প্রশ্ন হল, শমীক ভট্টাচার্য কি রাজ্য় ছেড়ে দিল্লি যেতে চাইবেন? শমীক ভট্টাচার্যকে কেন্দ্রীয় মন্ত্রী করা হলে, তার নেপথ্য়ে কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিশেষ কোনও কৌশল রয়েছে? বিজেপির রাজ্য় নেতৃত্বের অন্দরে কি দ্বন্দ্ব রয়েছে? তাই কি শমীক ভট্টাচার্যকে কেন্দ্রীয় মন্ত্রী করে দিল্লি নিয়ে গিয়ে সংঘাত থামানোর কৌশল নিতে পারেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা?
বিজেপি নেতা রাজু বন্দ্য়োপাধ্য়ায় বলেন, এটা নিয়ে উক্তি করা ঠিক নয়। কারণ কেন্দ্রের যিনি প্রতিনিধি আছেন, তিনি বলতে পারবেন। শমীক ভট্টাচার্যর পাশাপাশি আরেকজনকেও নিয়েও একই জল্পনা শুরু হয়েছে। তিনি হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুপির পর, ২০ জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে NCPI-তে মিশে গেছেন। সমর্থন জানিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন NDA-কে। সেই ২০ জনের মধ্যেই একজন হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। NDA-এর বৈঠক থেকে শুরু করে, প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট, দিল্লিতে অমিত শাহর সঙ্গে একান্তে সাক্ষাৎ থেকে নবান্নে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর বৈঠক। সর্বত্র সামনের সারিতে দেখা গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। এমনকী সম্প্রতি লক্ষ্মী পুজোতে, তাঁর বাড়িতেও ঘুরে এসেছেন শুভেন্দু অধিকারী।
এই আবহে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে মোদি মন্ত্রিসভায় রদবদল হলে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ও কি কেন্দ্রীয় মন্ত্রী হবেন? পুরভোটে BJP-র সঙ্গে NCPI-এর জোট হবে কিনা, তার উত্তর ভবিষ্যতের গর্ভে থাকলেও, কেন্দ্রীয় মন্ত্রিসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গা পাওয়া নিয়ে জোরালো জল্পনা শুরু হয়ে গেছে। মমতা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষ বলেন, তৃণমূলের কোনও গদ্দারকে নিয়েছে মন্ত্রিসভায়, তো সেবিষয়ে আমি আর কী বলব। তাপস রায় কী বলেন, সেটা আগে শুনি। বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রের কোনও পূর্ণমন্ত্রী নেই। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী এবার প্রশ্ন হল আগামী দিনে কি এর পরিবর্তন হবে?
অধ্য়াপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় যদি আসেন, তাদের সমর্থন আরও পাকাপোক্ত হবে। সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় যদি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যান। আবার অন্য়দিকে যদি শমীক ভট্টাচার্য এখানে আসেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় আসেন। তাহলে দল এবং সরকারের মধ্য়ে একটা যে নীতিগত বাস্তবায়নের ক্ষেত্রে তফাত দেখা যাচ্ছে বিভিন্ন বিষয়ে। বিভিন্ন বিষয়ে সে বুকস্টল থেকে আরম্ভ করে আরও অনেক বিষয়ে। যেটা পরিষ্কার হচ্ছে, প্রকট হচ্ছে,দল একরকম ভাবছে সরকার আরেকরকম ভাবছে। সেখানে একটা সমঝোতার জায়গা আসবে। শেষ অবধি কী হবে, তা কিছুদিনের মধ্য়েই স্পষ্ট হয়ে যাবে।
Before You Go
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি





















