এক্সপ্লোর

জরুরি অবস্থার চেয়েও ভয়ঙ্কর! টোল প্লাজায় রাজ্যকে না জানিয়েই সেনা, কেন্দ্রকে তোপ মমতার

কলকাতা: নোট বাতিল, বিমান-বিভ্রাট ইস্যু তো আছেই, বৃহস্পতিবার কেন্দ্রের মোদী সরকারকে রাজ্যকে না জানিয়ে পশ্চিমবঙ্গের ন্যাশনাল হাইওয়ে টু-র পার্শ্ববর্তী ডানকুনি ও পালসিটের টোল প্লাজায় সেনা মোতায়েনের অভিযোগেও কাঠগড়ায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, এটা অভূতপূর্ব, সিরিয়াস ব্যাপার। রাজ্য সরকারকে না জানিয়েই কেন্দ্র দুটি টোল প্লাজায় সেনা নামিয়েছে। এটা জরুরি অবস্থার থেকেও ভয়ঙ্কর। দেশের ফেডারেল শাসন কাঠামোর ওপর আঘাত করা হচ্ছে। আমরা বিস্তারিত জানতে চাই এ ব্যাপারে। মুখ্যসচিব কেন্দ্রকে চিঠি দিচ্ছেন। সুযোগ পেলে রাষ্ট্রপতিকেও জানাব। দেশে অঘোষিত জরুরি অবস্থা জারি হল নাকি?

মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করে এও বলেন, সেনাবাহিনী আমাদের সম্পদ। আমরা ওদের জন্য গর্বিত। বড় ধরনের কোনও বিপর্যয় ঘটে গেলে বা সাম্প্রদায়িক অশান্তি, উত্তেজনা মাথাচাড়া দিলেই সেনা চেয়ে পাঠাই আমরা। কিন্তু ঠিক কী ঘটেছে, আমরা জানি না। যদি এটা নকল মহড়াও হয়, তাহলেও রাজ্য সরকারকেও তো জানানো উচিত ছিল। টোল প্লাজায় সেনা জওয়ান দেখে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

যদিও প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তাদের মুখপাত্র জানান, সেনাবাহিনী বছরে দু বার দেশের সর্বত্র লোড ক্যারিয়ারের ব্যাপারে তথ্য পরিসংখ্যান সংগ্রহের উদ্দেশ্যে অভিযান চালায়, যাতে জরুরি পরিস্থিতি দেখা দিলে তা সহজে পাওয়া যায়।  সংবাদ সংস্থা পিটিআইকে উইং কমান্ডার এস এস বিরদি বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছুই হয়নি। সরকারি নির্দেশেই এই অভিযান হচ্ছে। তিনি বিষয়টি ব্যাখ্যা করে জানান, আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে কত পণ্য পরিবহণকারী গাড়ি মিলতে পারে, তা দেখতে সরকারের নির্দেশানুসারে এই সমীক্ষা করা হয়।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget