এক্সপ্লোর

Asansol : প্রতারণার শিকার যুবতী, অ্যাপ ডাউনলোড করে খোয়ালেন প্রায় ৬০ হাজার টাকা

অ্যাপটি ডাউনলোড করার পরই ফোন পে পরীক্ষা করতে বলে প্রতারকরা । ফোন পে খুলে তিনি UPI কোড দেন। সঙ্গে সঙ্গে তিনি দেখতে পান তাঁর অ্যাকাউন্ট থেকে সাড়ে ৬ হাজার টাকা করে কাটতে শুরু করে ।

কৌশিক গাঁতাইত, আসানসোল-দুর্গাপুর : ফের প্রতারণার শিকার যুবতী। এবার ক্য়ুরিয়ারের মাধ্যমে জিনিস আনাতে গিয়ে প্রায় ষাট হাজার টাকা খোয়ালেন ঐ যুবতী। ঘটনা প্রসঙ্গে ওই যুবতী অভিযোগ দায়ের করেছেন যে, ব্লু ডার্ট ক্যুরিয়ারের মাধ্যমে তাঁর একটা পার্সেল আসার কথা ছিল । সেই সংক্রান্ত বিষয়ে ঐ সংস্থাকে ফোন করলে কোনও সদুত্তর তিনি পাননি। এরপরই তিনি ঐ সংস্থার টোল ফ্রি নম্বরে ফোনও করেন । সেই ফোনও কেটে যায় বলে জানিয়েছে যুবতী। এরপরই তাঁর কাছে ফোনের মাধ্যমে নতুন করে ঠিকানা চাওয়া হয়। এতেই ক্ষিপ্ত হয়ে ঐ যুবতী সংস্থার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন । তখন তাঁকে সংস্থার পক্ষ থেকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে, ব্লু ডার্ট এর সঙ্গে অভব্য আচরণ করার কারণে তারা আর তাঁর জিনিসটি পৌঁছানোর দায়িত্ব নেবে না। ওরা জিনিসটি অ্যামাজনকে হস্তান্তরিত করেছে বলেও জানানো হয়েছিল।

সংস্থার পক্ষ থেকে এমন জানানোর পর আরেকটি ফোনের মাধ্যমে ওই যুবতীকে অ্যামাজনের নাম করে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। তিনি অ্য়াপটি ডাউনলোডও করেন। ওই অ্যাপ রেজিস্ট্রেশন করতেই তাঁর মোবাইল নম্বর হ্যাক হয়ে যায় বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর বক্তব্য, অ্যাপটি ডাউনলোড করার পরই ফোন পে পরীক্ষা করতে বলে প্রতারকরা। ফোন পে খুলে তিনি UPI কোড দেন। সঙ্গে সঙ্গে তিনি দেখতে পান তাঁর অ্যাকাউন্ট থেকে সাড়ে ৬ হাজার টাকা করে কাটতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে নয় বার ধাপে ধাপে সাড়ে ৬ হাজার টাকা করে কেটে নেওয়া হয়। অভিযোগ, ওই যুবতীকে মোবাইলে ব্যস্ত রেখে ওই টাকা তুলে নেয় প্রতারকরা । ঘটনা বুঝতে পেরে ঐ যুবতী মোবাইলে কথা বলা বন্ধ করে দেন । এরপরই গোটা ঘটনাটি জানিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন ওই যুবতী ।

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই অনলাইন শপিংয়ে মোটা অঙ্কের পুরস্কার লটারির মাধ্যমে জেতার নাম করে প্রতারণা করা বেশি কিছু ব্যক্তিকে আসানসোল থেকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছিল, অনলাইন শপিংয়ের পুরস্কার হিসেবে স্ক্র্যাচ কার্ডের মোড়কে মোটা অঙ্কের প্রলোভন দেওয়া হয়েছিল। সেই ফাঁদে পড়েই প্রতারিত হচ্ছিলেন একের পর এক। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, দক্ষিণ ভারতে চলছিল প্রতারণা চক্র। সেই চক্রেরই ৭ সদস্যকে গ্রেফতার করল উত্তর আসানসোল থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Experts on Shinde-Model : দলেই ক্ষোভের আগুনে ছারখার TMC, তুলনা চলে না মহারাষ্ট্রের শিন্ডে-মডেলের সঙ্গে; বলছেন বিশেষজ্ঞরা
দলেই ক্ষোভের আগুনে ছারখার TMC, তুলনা চলে না মহারাষ্ট্রের শিন্ডে-মডেলের সঙ্গে; বলছেন বিশেষজ্ঞরা
Poll : মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব কি সঙ্কটের মুখে ? চমকপ্রদ পরিসংখ্যান Poll-এ
মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব কি সঙ্কটের মুখে ? চমকপ্রদ পরিসংখ্যান Poll-এ
Locket Chatterjee on TMC : তৃণমূলে প্রবল বিদ্রোহ, লকেট বললেন, 'আগামীদিনে এই বাংলায় বিরোধী বলে আর কেউ থাকবে না'
তৃণমূলে প্রবল বিদ্রোহ, লকেট বললেন, 'আগামীদিনে এই বাংলায় বিরোধী বলে আর কেউ থাকবে না'
Adhir Chowdhury : 'যে খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মাস্টারি করেছেন...', নিশানা শানালেন অধীর চৌধুরী
'যে খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মাস্টারি করেছেন...', নিশানা শানালেন অধীর চৌধুরী

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget