এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

কালনায় ‘প্রহৃত’ জর্জ বেকার, অভিযোগের তির তৃণমূলের দিকে, পাল্টা বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ শাসক দলের

কালনা: লকেট চট্টোপাধ্যায়ের পর এবার জর্জ বেকার। বিস্তারক কর্মসূচিতে গিয়ে ফের আক্রান্ত বিজেপি সাংসদ। গাড়ি ভাঙচুরের পাশাপাশি মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের কালনা। বিজেপির দাবি, শনিবার কালনায় বিস্তারক কর্মসূচিতে অংশ নেন জর্জ বেকার। অভিযোগ, তৃণমূলের পার্টি অফিসের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁদের ওপর হামলা হয়। তৃণমূল কাউন্সিলর সমরজিৎ হালদারের নেতৃত্বে প্রথমে জর্জ বেকারের গাড়ির কাচ ভাঙা হয়। পরে তাঁকে উইকেট দিয়ে মারা হয় বলেও অভিযোগ। জর্জ বেকার বলেছেন, ‘আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম। ভাঙচুর করল। কেন জিজ্ঞাসা করলাম, তখন মারল।’ যদিও, বিজেপির বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুলেছে শাসকদল। সমরজিতের দাবি, তৃণমূলের পার্টি অফিসে সামনে ভেঙে দাও গুঁড়িয়ে দাও বলে স্লোগান দিচ্ছিল। আমরা প্রতিবাদ করলে এসে মারধর শুরু করে। বিজেপি সাংসদের বিরুদ্ধে মত্ত থাকারও অভিযোগ তুলেছে তৃণমূল। অভিযোগ উঠেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেরও। কালনার পুরপ্রধান দেবপ্রসাদ দাসের দাবি, জর্জ বেকার নিজে মত্ত অবস্থায় ছিলেন। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে আহত হন। এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পূর্ব বর্ধমানের বিজেপি সাধারণ সম্পাদক সুশান্ত পাণ্ডের দাবি, জর্জ বেকার মদ্যপান করেননি। এটা ডাক্তাররা আরও ভাল করে বলতে পারবেন। শাসক দলের দাবি, এলাকায় পূর্ব বর্ধমান জেলার বিজেপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় নেতা কৌশিক দাশগুপ্তর গোষ্ঠীর লড়াইয়ের ফলেই এই ঘটনা। কিন্তু এই অভিযোগও উড়িয়ে দিয়েছে বিজেপি। শনিবারের ঘটনায় জর্জ বেকারের হাতে, পিঠে আঘাত লাগে। তাঁকে প্রথমে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কালনা থানায় গিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। দিন কয়েক আগে বীরভূমে বিস্তারকের কাজ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন লকেট। এবার তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siliguri Election Result 2026: শিলিগুড়ি থেকে বিপুল ভোটে জয়ী বিজেপির শঙ্কর ঘােষ, হার তৃণমূলের গৌতম দেবের
শিলিগুড়ি থেকে বিপুল ভোটে জয়ী বিজেপির শঙ্কর ঘােষ, হার তৃণমূলের গৌতম দেবের
Bengal Election Results Live : শিলিগুড়িতে পরাজিত গৌতম দেব
শিলিগুড়িতে পরাজিত গৌতম দেব
Nandigram Election Results Live:নন্দীগ্রামে তৃণমূলের পবিত্র করকে বড় ভোটের ব্যবধানে ফেলে এগিয়ে শুভেন্দু
নন্দীগ্রামে তৃণমূলের পবিত্র করকে বড় ভোটের ব্যবধানে ফেলে এগিয়ে শুভেন্দু
West Bengal Result 2026: নবান্নর সামনে দলীয় পতাকা ওড়ালেন BJP কর্মী সমর্থকরা
নবান্নর সামনে দলীয় পতাকা ওড়ালেন BJP কর্মী সমর্থকরা

ভিডিও

Humayun Kabir :
Dilip Ghosh : খড়গপুর সদরে এগিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। West Bengal Assembly Election 2026
West Bengal Assembly Election Result 2026 : এগিয়ে থাকার নিরিখে কে এগিয়ে? কে পিছিয়ে?
Suvendu Adhikari :
West Bengal Assembly Election : গণনার আগে, বিধাননগর কলেজ চত্ত্বরে নিরাপত্তার কড়াকড়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget