এক্সপ্লোর

Basanti: বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চলল গুলি, ছেলেকে বাঁচাতে মৃত দলের যুব কর্মীর মা

ছেলেকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মঞ্জুরের মা মানোয়ারা সর্দারের মৃত্যু হয়। এ নিয়ে তৃণমূল জেলা নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


বাসন্তী:  পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই গতকাল বাসন্তীর ফুলমালঞ্চ এলাকায় গুলি চলে। এমনটাই অভিযোগ আক্রান্ত যুব তৃণমূল কর্মীদের। গুলিবিদ্ধ হয়ে এক যুব তৃণমূল কর্মীর মায়ের মৃত্যু হয়। এই ঘটনায় শাসকদলের ২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ, গতকাল রাতে তৃণমূল পঞ্চায়েত সদস্য জাকির শেখের নেতৃত্বে তাঁদের ওপর হামলা হয়। গুলিবিদ্ধ হন দুই যুব তৃণমূল কর্মী হাসান সর্দার ও মঞ্জুর আলম সর্দার। ছেলেকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মঞ্জুরের মা মানোয়ারা সর্দারের মৃত্যু হয়। এ নিয়ে তৃণমূল জেলা নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

স্থানীয় এক তৃণমূল নেতার লোকজনের  বিরুদ্ধে এই হামলা চালানোর অভিযোগ উঠেছে।  যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, পারিবারিক বিবাদেই এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান সর্দার ও মঞ্জুর আলম সর্দার যখন বাড়ি ফিরছিলেন, তখন তাঁদের ওপর হামলা চালানো হয়। জানা গেছে, যেখানে হামলা হয়, সেখানে আগে থেকেই প্রস্তুত ছিল ৭-৮ জন দুষ্কৃতীর দল। হাসান ও মঞ্জুর আসতেই হামলা চালানো হয়। তাঁদের ওপর হামলা চালানো হতে পারে, এমন একটা আশঙ্কা আগে থেকেই ছিল বলে আক্রান্তদের লোকজন দাবি করেছেন। এই আশঙ্কাতেই মঞ্জুরের মা এগিয়ে এসেছিলেন। তিনিও তৃণমূল কর্মী বলে জানা গেছে।   মানোয়ারের সামনেই তাঁর ছেলে মঞ্জুরের ওপর অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। মঞ্জুর ও হাসানকে কোপানো হয়। তারপর গুলিও ছোড়া হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে মানোয়ারা সর্দার গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হাসান ও মঞ্জুরকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

এদিকে, এলাকা দখল নিয়ে প্রধান ও উপ প্রধানের স্বামীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গোঘাটের শ্যামবাজার এলাকা। গতকাল ওই এলাকায় বোমাবাজি হয়। ধারাল অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। সংঘর্ষে আহত হন দু পক্ষের ১০-১২ জন। এদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র‍্যাফ।
  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget