এক্সপ্লোর

একুশের ভোট: বাম-কংগ্রেসের বৈঠকে আলোচনা আসন বণ্টন নিয়ে, , ২৩-এর ধর্মঘটের সমর্থনে একসঙ্গে পথে দু’পক্ষই

জোটের ভিত মজবুত করতে জোর দেওয়া হচ্ছে যৌথ কর্মসূচিতে....

কলকাতা: বছর ঘুরলেই রাজ্য বিধানসভার হাইভোল্টেজ নির্বাচন। বাংলার মসনদকে পাখির চোখ করে সাংগঠনিক তৎপরতা শুরু করে দিয়েছে তৃণমূল ও বিজেপি।

এই পরিস্থিতিতে জোটের ভিত মজবুত করে ফেলতে তৎপর বাম ও কংগ্রেস নেতৃত্ব। তা নিয়েই মঙ্গলবার সন্ধেয় বৈঠক করল দু’পক্ষ। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, আমরা আলোচনা করেছি, যৌথ কর্মসূচিতে যাচ্ছি, ২৩ তারিখ একসঙ্গে মিছিল, আসন যা আছে তা নিয়ে আলোচনা হচ্ছে।

অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আমরা আলাপ-আলোচনা করে ভিত স্থাপন করছি, টপ থেকে বটমে যেত সিদ্ধান্ত, এখন নীচের তলায় কর্মীরা নেমে পড়েছেন, তাঁরা বার্তা দিচ্ছেন, জোট অনেক শক্তিশালী হবে।

সূত্রের খবর, বাম-কংগ্রেসের বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আসন সমঝোতার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। কংগ্রেসকে ক’টা আসন ছাড়তে চান, বলে দিন। সেই অনুযায়ী প্রক্রিয়া শুরু করে দেব।

তখন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, কোন আসনে কে লড়লে জেতার সম্ভাবনা বাড়বে, সেগুলো বসে ঠিক করতে হবে। আসন ধরে ধরে আলোচনা চালিয়ে যেতে হবে।

২০১৬ থেকে শিক্ষা নিয়ে এবার দু’পক্ষই অত্যন্ত সতর্ক, তারা চাইছেন দ্রুত সমঝোতা সেরে ফেলতে, কংগ্রেসের দাবি, জেতা আসনে লড়া এবং তারপর আসন সমবণ্টন।

মঙ্গলবার সন্ধেয় জোটের বৈঠকের আগে দুপুরে বামফ্রন্টের বৈঠক বসে আলিমুদ্দিনে। সেখানে আসন বণ্টনের ফর্মুলা নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর।

২০১৬-র বিধানসভা ভোটে রাজ্যে বাম ও কংগ্রেস ৭৭টি আসনে জয়ী হয়। দু’দল সম্মিলিতভাবে ভোট পায় ৪০ শতাংশ ভোট। ২০১৯-এর লোকসভা নির্বাচনে আলাদা লড়ে বাম ও কংগ্রেস। দু’দল পেয়েছিল যথাক্রমে ৫ ও ৬ শতাংশ ভোট।

পর্যবেক্ষকদের একাংশের মতে, একুশের বিধানসভা ভোট, বাম ও কংগ্রেসের কাছে কার্যত অস্তিত্ব রক্ষার লড়াই। তৃণমূল আবার এর মধ্যে অন্য অঙ্ক খুঁজছে। দলের লোকসভা সাংসদ সৌগত রায় বলেন, জোট করলে তো ভাল, তৃণমূল বিরোধী ভোটটা জোটে যাবে, বিজেপি দূর্বল হবে।

সিপিএম-কংগ্রেসের জোট-তৎপরতা নিয়ে বিজেপির গলায় শোনা গেছে কটাক্ষের সুর। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মানুষ বুঝে গেছে, এরা পারবেন না, তাই বিজেপি-টিএমসির মধ্যেই আগামী নির্বাচন হবে।

যদিও, তৃণমূল-বিজেপির কথায় কোনও গুরুত্বই দিতে নারাজ কংগ্রেস। অধীরের মতে, কে কী বলছে, গরু-ছাগল কার কথার জবাব দেব, জোটের ভবিষ্যৎ ক্ষমতা।

২০১৯-এর লোকসভা ভোটের আগে শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যায় বাম-কংগ্রেসের জোট প্রক্রিয়া। একুশের বিধানসভা ভোটে কী হবে? সেদিকেই তাকিয়ে সকলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget