এক্সপ্লোর

Mamata Banerjee: দৈনিক ভাস্করের উপর যেভাবে আয়কর হানা, তার তীব্র নিন্দা করছি, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee attacks Modi Government on IT raid in the office of Dainik Bhaskar. | সবার কণ্ঠ-বন্দি করার চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। এভাবে কি চলতে পারে?’ আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা: দৈনিক ভাস্করের অফিসে আয়কর দফতরের হানার নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘এটা সাংবাদিক এবং সংবাদমাধ্যমের ওপর আক্রমণ। গণতন্ত্রের কণ্ঠরোধ করার আরও একটি নিষ্ঠুর উপায়। অতিমারীর সময় দেশ যে সঙ্কটের ভিতর দিয়ে গেছে দৈনিক ভাস্কর সাহসের সঙ্গে সেইসব ঘটনা তাদের প্রতিবেদনে তুলে ধরেছে। সত্যকে প্রকাশ্যে আনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের কণ্ঠরোধ করার এই চেষ্টার আমি নিন্দা করছি। এটা গণতন্ত্রের মূল নীতির বিরোধী। সংবাদমাধ্যমের কাছে শক্তভাবে এই পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানাই। আমরা সবাই মিলে একনায়তন্ত্রকে রুখব।’

সাংবাদিক বৈঠকে মমতা আরও বলেন, ‘দৈনিক ভাস্করের উপর যেভাবে আয়কর হানা, তার তীব্র নিন্দা করছি।’

এদিন বিজেপি-কে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘পেগাসাস ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও বড় কেলেঙ্কারি। এভাবে হিটলারি কায়দায় কতদিন মানুষকে ভয় দেখিয়ে রাখবে? কাউকে কথা বলতে দেওয়া হয় না। শুনেছি আরএসএসের অনেকের ফোন ট্যাপ করা হচ্ছে। ফোনে প্লাস্টার লাগিয়ে প্রতীকী প্রতিবাদ করছি। কালীঘাটের অফিসে সুব্রত বক্সি, অভিষেক, পিকের সঙ্গে মিটিং করছিলাম। আমরা ফোনে কথা বলিনি, তাও পুরো বিষয়টি রেকর্ড হয়ে গেছে। পিকে-র ফোন অডিট করে দেখেছে, মিটিংয়ে কী আলোচনা হয়েছে, সব রেকর্ডিং হয়েছে। আমরা ফোনে কথা বলিনি, তাও সব রেকর্ডিং হয়ে গেছে। অভিষেক, পিকে, আমারও ফোন ট্যাপ করা হয়েছে। এত কিছুর পরেও লজ্জা নেই। ভোটের পরে নয়, হিংসা হয়েছে ভোটের সময়। ৩ মে পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনে ছিল রাজ্য সরকার। ৫ মে শপথগ্রহণ করার পরে পুলিশ সব নিয়ন্ত্রণ করেছে। ভোটের পরে তৃণমূলের উপর সবচেয়ে বেশি তাণ্ডব চালাচ্ছে বিজেপি। জাতীয় মানবাধিকার কমিশনের একজন বিজেপির সদস্য।’

মমতা আরও বলেন, ‘বিচারালয়, নিরপেক্ষ সংস্থা দুর্বল হয়ে গেলে, গণতন্ত্রের ঠিকানা কোথায়? সুপার এমার্জেন্সি চলছে, আমরা এর তদন্ত চাই। কারা পেগাসাস কিনল, কেন স্বতঃপ্রণোদিত তদন্ত করছে না কেন্দ্র? আমরা এর কাছে মাথা নত করব না, এরকম জুলুমবাজি চলবে না। দিল্লি যাব, প্রধানমন্ত্রীর সময় পেয়েছি। অক্সিজেনের অভাবে কারও মৃত্যু হয়নি বলে মিথ্যে ভাষণ কেন্দ্রের। অনুমতি পেলে দিল্লি সফরে সংসদ ভবনে যেতে পারি। আমি আমার জন্য চিন্তিত নই, দেশবাসীর জন্য চিন্তিত।’ 

রাজ্যের প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘১ সেপ্টেম্বর থেকে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফের ‘দুয়ারে সরকার’। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথীর আবেদন করা যাবে। কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাবে। রাজ্যে বালি খাদান নীতির কেন্দ্রীয়করণ করা হচ্ছে। বালি, মাটির মতো প্রাকৃতিক সম্পদ লুঠ করা যাবে না। অনিয়ম দেখলে জানান, কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষকদের বদলির ব্যাপারে চালু হচ্ছে উৎসশ্রী প্রকল্প। বাড়ি থেকে অনেক দূরে যাতে কাউকে যেতে না হয়, তার জন্য নতুন প্রকল্প। বদলির জন্য অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা। ১৬ অগাস্ট রাজ্যজুড়ে খেলা দিবস পালন করা হবে। খেলা দিবসে রাজ্য জুড়ে ক্লাবগুলিকে ১ লক্ষ ফুটবল বিলি করা হবে। ১ সেপ্টেম্বর থেকে মিলবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে। পরে আবেদন করলেও ১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget