এক্সপ্লোর

‘নৈতিক প্রতিশ্রুতিভঙ্গে’র অভিযোগ, জিএসটি-র ক্ষতিপূরণ নিয়ে মোদিকে চিঠি মমতার

জিএসটি-র ক্ষতিপূরণ পেতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে বঞ্চনার অভিযোগে সরব হলেন আরও একবার।

সুমন ঘড়াই, দীপক ঘোষ,কলকাতা: জিএসটি-র ক্ষতিপূরণ পেতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে বঞ্চনার অভিযোগে সরব হলেন আরও একবার। ২০১৭-তে জিএসটি চালু হওয়ার সময়ে মনে করা হয়েছিল, প্রতি বছর ১৪% করে কর সংগ্রহ বাড়তে পারে রাজ্যগুলির। তা নাহলে ২০২২ পর্যন্ত সেই ক্ষতি পুষিয়ে দেবে কেন্দ্র। কিন্তু বাংলা-সহ বহু রাজ্যের অভিযোগ, জিএসটি-বাবদ ক্ষতিপূরণের টাকা পাচ্ছে না তারা। এই নিয়ে ২৬ অগাস্ট সনিয়া গান্ধীর ভার্চুয়াল বৈঠকেও সরব হন বিরোধীদের একাংশ। সেদিনও শুরুটা করেছিলেন মমতা। কিন্তু রাজ্যগুলিকে জিএসটি-র ক্ষতিপূরণ দিতে কেন্দ্র যে কার্যত অপারগ, তা স্পষ্ট হয়ে যায় ২৭ অগাস্ট জিএসটি কাউন্সিলের বৈঠকেই। কেন্দ্রের হিসাব অনুযায়ী, চলতি অর্থবর্ষে জিএসটি বাবদ রাজ্যগুলির ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াবে ৩ লক্ষ কোটি টাকা। তার মধ্যে সেস থেকে ৬৫ হাজার কোটি টাকা আদায় করা যেতে পারে। বাকি থাকে পরিমাণ ২ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা। এই ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়ার জন্য রাজ্যগুলিকে দুটি বিকল্প দেওয়া হয়েছে, প্রথমত, রাজ্যগুলি রিজার্ভ ব্যাঙ্ক থেকে ৯৭ হাজার কোটি টাকা ঋণ নিতে পারে। ওই ঋণের সুদ ও আসল দুটোই শোধ হবে জিএসটি সেস তহবিল থেকে।দ্বিতীয়ত, রিজার্ভ ব্যাঙ্কের সহযোগিতায় রাজ্যগুলি পুরো ২.৩৫ লক্ষ কোটি টাকাই বাজার থেকে ধার করতে পারে। কেন্দ্রের এই বিকল্প প্রস্তাব মানতে নারাজ পশ্চিমবঙ্গ সরকার। এদিন প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, জিএসটি নিয়ে কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমি গভীরভাবে ব্যথিত। এটি ভারত সরকারের নৈতিক প্রতিশ্রুতিভঙ্গের সামিল। যুক্তরাষ্ট্রীয় কাঠামোরও পরিপন্থী। মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ২০১৩ সালে অরুণ জেটলি বলেছিলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেবে না, এই আশঙ্কায় জিএসটি রূপায়ণের বিরোধিতা করছি। বর্তমান সরকার যখন নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারছে না, তাহলে তো আমরাও বিজেপি সরকারের ওপর আস্থা হারাচ্ছি। চিঠিতে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর পরামর্শ...কেন্দ্রের উচিত টাকা ধার করে রাজ্যগুলিকে দেওয়া। কারণ কেন্দ্রীয় সরকার ঋণ নিলে কম সুদ দিতে হয়। রাজ্যগুলিকে কোটি-কোটি টাকা ধার করতে হলে তাদের অবস্থা আরও খারাপ হবে। যদিও রাজ্য সরকারের এই অভিযোগ রাজনীতি ছাড়াই আর কিছুই নয় বলে কটাক্ষ বিজেপির। জিএসটির ক্ষতিপূরণ নিয়ে ইতিমধ্যেই মোদিকে চিঠি দিয়েচেন দিল্লি, তেলেঙ্গানা ও ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীরাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, হাতে চ্যানেল নিয়ে ৭ তলার মেডিসিন বিভাগ থেকে কীভাবে উধাও ?
RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, হাতে চ্যানেল নিয়ে ৭ তলার মেডিসিন বিভাগ থেকে কীভাবে উধাও ?
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget