এক্সপ্লোর

BJP vs TMC: শুভেন্দু-গড়ে দুটি পার্টি অফিস পুনরুদ্ধার তৃণমূলের

দু’দিন আগে সবুজ বদলে হয়ে গেছিল গেরুয়া, সেই রঙের ওপর পড়ল নীল-সাদা পোচ...

পূর্ব মেদিনীপুর: শুভেন্দুর ইস্তফার পরেই কাঁথির অধিকারী গড়ে দু’ দুটি পার্টি অফিস পুনরুদ্ধার করল তৃণমূল।

শুভেন্দু মন্ত্রীত্ব ছাড়ার পর, কাঁথির রূপশ্রী বাস স্ট্যান্ড ব্যবসায়ী সমিতির অফিস ও কাঁথি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ের রং বদলে গেরুয়া করে দেওয়া হয়।

দুটি অফিসের বাইরে লেখা হয় শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র। ওই দুটি কার্যালয় পুনরুদ্ধার করে আজ সকালে ফের নীল-সাদা রং করে দেন তৃণমূল কর্মীরা। লাগানো হয় দলীয় পতাকা।

সেই সময় শুভেন্দু ঘনিষ্ঠ কণিষ্ক পণ্ডা বলেছিলেন, ত্যাগের প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে গেরুয়া রঙকে। তিনি বলেন, শুভেন্দু অধিকারীর সৌজন্যে আজ থেকে সাধারণ মানুষের জন্য খোলা হল সহায়তা কেন্দ্র।

এই নিয়ে তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার কো-অর্ডিনেটর অখিল গিরি বলেছিলেন, দলীয় নির্দেশ মেনে আমরা কর্মসূচি করছি। কে বা কারা পার্টি অফিসের রং বদল করছে খোঁজ নিয়ে দেখব।

আজ কার্যালয় পুনরুদ্ধার নিয়েও শুরু রাজনৈতিক চাপানউতোর। বহিষ্কৃত তৃণমূল নেতা, শুভেন্দু ঘনিষ্ঠ কণিষ্ক পণ্ডার দাবি, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, জোর করে পার্টি অফিস দখল করায় জনরোষ তৈরি হয়। তাই সাধারণ মানুষের ইচ্ছাতেই পার্টি অফিস পুনরুদ্ধার করা হয়েছে।

তৃণমূল বনাম শুভেন্দু অনুগামীদের পার্টি অফিস কাড়াকাড়ি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

বুধবারই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।

চলতি সপ্তাহেই বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী! তবে শুভেন্দু বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগেই পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ায় দাদার অনুগামীদের অফিসে উড়ল বিজেপির পতাকা।

মাত্র কিছুদিন আগেই হেঁড়িয়া বাসস্ট্যান্ডে তৃণমূলে পার্টি অফিস থেকে কিছুটা দূরে এই অফিস তৈরি হয়। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, বুধবার সকালে দাদার অনুগামীদের অফিসের মাথায় উড়ছে পদ্মফুলের পতাকা।

গত ২৭ নভেম্বর শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর খেজুরি বিধানসভা এলাকায় তৃণমূলের ৬টি পার্টি অফিসে পদ্মফুল পতাকা ওড়ানোর অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। পরে অবশ্য সবকটি পার্টি অফিস পুনর্দখল করা হয়েছে বলে দাবি করে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget