এক্সপ্লোর

TMC Leader Rebels: "মুখ্যমন্ত্রীর পাড়ার চার-পাঁচজন এখন দল চালাচ্ছেন", এবার বিস্ফোরক বাণী সিংহ রায়

"বাংলার সংস্কৃতি জানেন না প্রশান্ত কিশোর...", বেসুরো মন্তব্য হাওড়ার প্রবীণ তৃণমূল নেতার

হাওড়া: এবার বেসুরো হাওড়ার প্রবীণ তৃণমূল নেতা বাণী সিংহ রায়। কেন শুভেন্দু অধিকারীর মতো জননেতার দল ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ।

রাজীব বন্দ্যোপাধ্যায়কেও কোণঠাসা করা হচ্ছে বলে ক্ষোভ উগড়ে দেন বাণী। তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দাবি করে বাণীর অভিযোগ, মুখ্যমন্ত্রীর পাড়ার চার-পাঁচজন এখন দল চালাচ্ছেন।

হাওড়ার এই তৃণমূল নেতার দাবি, নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর বাংলার সংস্কৃতি জানেন না। এভাবে ভোটে জেতা যায় না। শুভেন্দুর পাশে থাকার বার্তা দিয়েছেন বাণী সিংহ রায়। ফেসবুক পোস্টেও তিনি দলের বিরুদ্ধে সরব হয়েছেন।

একুশের ভোট যত এগিয়ে আসছে, তত তৃণমূলের অন্দরে অন্তর্কলহ প্রকাশ পাচ্ছে। এক এক করে বেসুরো গাইছেন দলের হেভিওয়েট থেকে শুরু করে প্রবীণ নেতারা। যার শুরুটা হয় শুভেন্দু অধিকারীকে দিয়ে।

দলের শীর্ষ নেতৃত্বের একাংশের কাজকর্মে তিনি যে ক্ষুব্ধ, তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন বারবার। বলেছিলেন, আমি প্যারাসুটে করেও নামিনি, সিঁড়ি ভেঙে ধাপে ধাপে উঠেছি।

রাজ্যের আরেক হেভিওয়েট মন্ত্রী তথা তৃণমূলের তরুণ মুখ বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য়েও উঠে আসে ক্ষোভ। বলেন, যাঁরা দুর্নীতিগ্রস্ত, তাঁরা স্তাবক বলে সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে। এখন স্তাবকতার যুগ। হ্যাঁ তে হ্যাঁ আর না তে না মেলাতে হবে।

সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে বিষোদ্গার করেন কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামী। বলেন, তৃণমূলের বোঝা হয়ে থাকতে চাইনা। দলে আর থাকব না। পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মিহির।

তৃণমূলের উত্থানের আরেক ভিত্তিভূমি সিঙ্গুরের তৃণমূল বিধায়ককে নিয়েও জল্পনা তুঙ্গে। বলেছিলেন, দল যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে দল পরিবর্তন করে অন্য দলে যেতে পারি কিনা সে বিষয়ে চিন্তাভাবনা করতে হবে। দল আমার প্রতি সম্মান দেখালেও শেষ মুহূর্তে এসে দল যেভাবে আমাকে বঞ্চিত ও অবহেলা করল, সভাপতিকে যেভাবে সরিয়ে দেওয়া হল তা কোনওভাবেই মেনে নেওয়া যাবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Programme : ব্রিগেডে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে, চিঠি পাঠালেন নিতিন গডকড়ী
ব্রিগেডে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে, চিঠি পাঠালেন নিতিন গডকড়ী
LPG Gas Crisis: গ্যাসের সঙ্কটে হাহাকার হেঁশেলে, কোন কোন উপায় মানলে বাঁচাতে পারবেন বাড়তি গ্যাসের ব্যবহার ?
গ্যাসের সঙ্কটে হাহাকার হেঁশেলে, কোন কোন উপায় মানলে বাঁচাতে পারবেন বাড়তি গ্যাসের ব্যবহার ?
West Bengal New Governor : কলকাতায় এলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল, কাল কখন শপথগ্রহণ আরএন রবি-র ?
কলকাতায় এলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল, কাল কখন শপথগ্রহণ আরএন রবি-র ?
LPG Crisis Issue : বুকিংয়ের কতদিনের মধ্যে LPG সিলিন্ডার মিলবে ? বড় বিবৃতি জারি তেল মন্ত্রকের...
বুকিংয়ের কতদিনের মধ্যে LPG সিলিন্ডার মিলবে ? বড় বিবৃতি জারি তেল মন্ত্রকের...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Embed widget